দক্ষিণেশ্বর, কালীঘাটের মতোই তারকেশ্বরকেও ঢেলে সাজাতে চায় রাজ্য সরকার। তারকেশ্বরের দর্শনার্থীদের কাছে সবসময় আকর্ষণ দুধপুকুর। ইতিমধ্যেই বেশ কয়েকবার এই পুকুরের সংস্কার হয়েছে। এবার এই পুকুরের জল পরিস্রুত করার সিদ্ধান্ত নেওয়া হল। সম্প্রতি প্রথমবার বৈঠকে বসেছিল তারকেশ্বর উন্নয়ন পর্ষদ এবং মন্দির এস্টেট কমিটি। ঠিক হয়েছে পঞ্জাবের স্বর্ণমন্দিরের ধাঁচে দুধপুকুরের জল পরিস্রুত করা হবে।
advertisement
প্রথম বৈঠকে ছিলেন উন্নয়ন পর্ষদের প্রাক্তন চেয়ারপার্সন রত্না দে নাগ-সহ প্রশাসনের পদস্থ কর্তারা। উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান বেচারাম মান্নার মতে, স্থানীয় স্তরে কিছু সমস্যা আছে। তবে তা মিটে যাবে বলেই মনে করা হচ্ছে ৷ প্রশাসনের দাবি, আগামী তিন-চার মাসের মধ্যেই শুরু হবে এই প্রকল্পের কাজ।
Location :
First Published :
Dec 27, 2019 9:10 AM IST
