TRENDING:

২ বছর পর রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে হতে চলেছে ছাত্রভোট, ঘোষণা শিক্ষামন্ত্রীর

Last Updated:

ভোট নিয়ে বিভিন্ন কলেজে অশান্তির জেরে অরাজনৈতিক ছাত্র কাউন্সিল গড়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ তবে এর বিরোধিতা করে সমস্ত ছাত্র সংগঠনগুলি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রায় দু’বছর রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে ফের হতে চলেছে ছাত্রভোট ৷ বৃহস্পতিবার রাজ্যের চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট করার নির্দেশ দিয়েছিল উচ্চশিক্ষা দফতর। ছাত্র ইউনিয়ন বা কাউন্সিল তৈরির জন্য যাদবপুর, প্রেসিডেন্সি, রবীন্দ্রভারতী ও ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় ছাত্রভোট করতে পারে বলে জানানো হয় । দুই বছরেরও বেশি সময় ধরে থমকে ছিল ছাত্র সংসদ নির্বাচন। রাজ্যে শেষ বার ছাত্রভোট হয়েছিল ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ৷ ভোটের দিন ও নিয়ম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই স্থির করতে বলা হয় ৷
advertisement

ভোট নিয়ে বিভিন্ন কলেজে অশান্তির জেরে অরাজনৈতিক ছাত্র কাউন্সিল গড়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ তবে এর বিরোধিতা করে সমস্ত ছাত্র সংগঠনগুলি ৷

ছাত্রভোট চেয়ে শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানায় টিএমসিপি ৷ এরপর বৃহস্পতিবার চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোটের নির্দেশ দেওয়া হয় ৷

বৃহস্পতিবার রাজ্যের চারটি একক বিশ্ববিদ্যালয়গুলিকে (যেগুলির অধীনে কোনও কলেজ নেই) ছাত্রভোট করানোর নির্দেশ দেওয়া হয় ৷ তবে শুক্রবার সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভোট করানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ৷ সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে টিএমসিপি ও সমস্ত ছাত্র সংগঠন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

এদিন পার্থ চট্টোপাধ্যায় জানান, ‘প্রশাসনের সঙ্গে কথা বলে ছাত্রভোট হবে ৷ ১৪-১৫ নভেম্বরে ছাত্র সংগঠনের কর্মশালা ৷ ছাত্র সংগঠনের কর্মশালায় থাকবেন মুখ্যমন্ত্রী ৷ ছাত্র সংগঠনের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী ৷’

বাংলা খবর/ খবর/কলকাতা/
২ বছর পর রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে হতে চলেছে ছাত্রভোট, ঘোষণা শিক্ষামন্ত্রীর