#কলকাতা: আবারও শহরে ইডি তৎপরতা। কলকাতার একাধিক জায়গায় অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। সেক্টর ফাইভে এফএমআই হাউস- যেই বিল্ডিংয়ের মালিক অমর আগরওয়াল, যেখানেই চলছে অভিযান চলছে। ৫ ইডি আধিকারিক সেখানে রয়েছেন। তবে নির্দিষ্ট কোনও কারণ এখনও জানা যায়নি।