TRENDING:

জমি দুর্নীতি মামলায় ইডির তল্লাশি, কলকাতা-সহ একাধিক জেলায় অভিযান! কোটি টাকার প্রতারণার অভিযোগ

Last Updated:

জমি সংক্রান্ত প্রতারণা মামলায় তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতা-সহ একাধিক জেলায় ৭ থেকে ৮টি স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জমি নিয়ে প্রজেক্ট করার নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিযোগ, সাধারণ মানুষের কাছ থেকে জমি উন্নয়ন প্রকল্পের নামে বিপুল পরিমাণ টাকা তোলা হলেও বাস্তবে কোনও প্রকল্প বাস্তবায়ন করা হয়নি। ইতিমধ্যেই এই সংস্থার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছিল, যার ভিত্তিতেই এবার ইডি ইসিআইআর (ECIR) নথিভুক্ত করে তদন্তে নেমেছে।
Representative Image
Representative Image
advertisement

তদন্ত সূত্রে জানা গিয়েছে, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় অন্তত ৭ থেকে ৮টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। শহরের ব্যস্ত এলাকা জহরলাল নেহরু রোডে এক ব্যবসায়ীর সংস্থার অফিসেও হানা দিয়েছে ইডি আধিকারিকরা। সেখানে সংস্থার আর্থিক লেনদেন, জমি সংক্রান্ত নথি এবং বিনিয়োগ সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

তেল আভিভে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু! সৌদি ঘাঁটিতে জখম ১২ মার্কিন সেনা, সংঘাতে নতুন উত্তেজনা!

advertisement

৪০ পাতার নথিতে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ! আজ কলকাতায় বিজেপির ‘চার্জশিট’ পেশ করবেন অমিত শাহ

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, জমি উন্নয়ন ও রিয়েল এস্টেট প্রকল্পের প্রলোভন দেখিয়ে বহু বিনিয়োগকারীর কাছ থেকে টাকা তোলা হয়েছিল। পরে সেই টাকা অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। আর্থিক অনিয়ম এবং মানি লন্ডারিংয়ের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নিউ আলিপুরদুয়ার স্টেশনে চাঞ্চল্য! রেলের হাইভোল্টেজ টাওয়ারে উঠল যুবক, শিউরে ওঠা দৃশ্য
আরও দেখুন

ইডি সূত্রে খবর, এই মামলায় আরও বেশ কয়েকজনের নাম জড়াতে পারে। তল্লাশি অভিযানে গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল তথ্য উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই আগামী দিনে তদন্তের পরিধি আরও বিস্তৃত হতে পারে বলে মনে করা হচ্ছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
জমি দুর্নীতি মামলায় ইডির তল্লাশি, কলকাতা-সহ একাধিক জেলায় অভিযান! কোটি টাকার প্রতারণার অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল