যৌনকর্মীদের আলোয় আনার ভাবনা থেকেই অভিনব উদ্যোগ আহিরীটোলা যুবকবৃন্দের। থিমের সঙ্গে তাল মিলিয়ে রঙিন হয়েছে রাজপথ। যেন একটা যৌনপল্লীই উঠে এসেছে রাস্তায়। দু'রাত এক করে ৩৮০ ফুট পথ রঙিন করেছেন যৌনকর্মীরা। হাত মিলিয়েছেন পাড়ার মহিলারাও।
রাজপথ রঙিন করতে নেমেছে সল্টলেক সি ডি ব্লকও। মহিলা পরিচালিত এই পুজোয় আলপনা এঁকেছেন আর্ট কলেজের পড়ুয়ারা। মহালয়ায় ঢাক বাজিয়ে হল দেবীর আবাহন। রঙিন রাজপথ পুজোকে আরও রঙিন করবে। আশায় উদ্যোক্তারা।
advertisement
সুরজ প্রসাদ গুপ্তার সঙ্গে অভিজিৎ চন্দ ও অতিরথ ঘোষ
আরও পড়ুন-এই পরিবারের ঠাকুরের মুখের আদলেই ‘দেবী’র পোস্টার এঁকেছিলেন সত্যজিৎ রায়
Location :
First Published :
Oct 09, 2018 9:24 PM IST
