অভিযোগকারীরা কুদঘাট এলাকার বাসিন্দা ইতুপর্ণা পাল। তাদের বাড়ির কাছেই ছিল এই পশু রক্ষণাবেক্ষণ সংস্থাটি, পরে সংস্থাটি কয়েকবার স্থান পরিবর্তন করে। বাড়ির পোষ্যের কোনও সমস্যা হলে এখানেই রাখা হত বলে জানান তারা। ৪ঠা ডিসেম্বর তারাও তাদের পোষ্যটিকে ওই কেন্দ্রে রাখেন। কিন্তু পরের দিনই পোষ্যের মৃত্যুর খবর পান—তাও আবার সঠিক সময়ে কেন্দ্রের তরফে কোনও বার্তা ছাড়াই।
advertisement
আরও পড়ুন: শীত যতই পড়ুক, জমবে না নারকেল তেল! কনকনে ঠান্ডাতেও থাকবে দিব্যি তরল, ৪ সেরা উপায় শিখে নিন
advertisement
তাদের অভিযোগ, খবর পেয়ে যখন কেন্দ্রটিতে পৌঁছোন, তখনই তারা দেখতে পান পোষ্যটি মৃত। পরে একটি পশুচিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক জানান—বিষ প্রয়োগের ফলেই মৃত্যুটি ঘটেছে। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন ইতুপর্ণা পাল। ঘটনার তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 07, 2025 2:07 PM IST
