সেই ঘরের মধ্যে তাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন তিনি। ইতিমধ্যেই সেই অভিযোগের কপি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও সহ অধ্যক্ষকে পাঠিয়েছেন ওই ছাত্রী। অভিযোগের কপি ইতিমধ্যেই কলেজের যে বিশাখা কমিটি রয়েছে, সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে তদন্ত করে দেখার জন্য।
advertisement
যদিও অভিযুক্ত ওই চিকিৎসক ওয়াসিম বারি বলেন, ”ওই ছাত্রী আমার কাছে গত এক বছর ধরে দেখাচ্ছে। আমাকে সেদিন কয়েকবার ফোন করেছিল। তারপর আউটডোরে আসে। এরপর আমি শুনছি, অভিযোগ করা হয়েছে আমার বিরুদ্ধে। আমি যে কোনও তদন্তের সামনাসামনি হতে রাজি আছি।”
এই বিষয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের এমএসভিপি অনাদি রায়চৌধুরী বলেন, ”আমরা অভিযোগের কপি পেয়েছি। তদন্ত করে দেখছি। এখনই এই ব্যাপারে কিছু বলা যাবে না।”
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 09, 2024 6:19 PM IST
