TRENDING:

ফের বিজেপি রাজ্য সভাপতি নির্বাচিত দিলীপ ঘোষ

Last Updated:

ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের রাজ্য সভাপতি নির্বাচিত হলেন তিনি৷ বৃহস্পতিবার দ্বিতীয়বার রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষের নাম ঘোষণা করল বিজেপি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পশ্চিমবঙ্গে বিজেপির ফের রাজ্য সভাপতি নির্বাচিত হলেন দিলীপ ঘোষ৷ এই পদের জন্য আর কোনও মনোনয়নপত্র জমা পড়েনি৷ একমাত্র দিলীপ ঘোষেরই মনোনয়ন জমা পড়েছিল৷ ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের রাজ্য সভাপতি নির্বাচিত হলেন তিনি৷ বৃহস্পতিবার দ্বিতীয়বার রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষের নাম ঘোষণা করল বিজেপি৷
advertisement

এ দিন রাজ্য সভাপতি পদে নাম ঘোষণার পরেই মঞ্চে নিহত বিজেপি কর্মীদের স্মৃতিতে আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন দিলীপ ঘোষ৷ তিনি বলেন, 'কর্মীদের লড়াইয়েই ১৮ জন সাংসদ বাংলা থেকে নির্বাচিত হয়েছেন৷ ২ হাজার বিজেপি কর্মী জেলে রয়েছেন৷ বিজেপির উপর আক্রমণ হচ্ছে৷ আমি বাকি কাজ শেষ করব৷'

বিরোধীদের একহাত নিয়ে দিলীপ ঘোষ বললেন, 'নাগরিকত্ব নিয়ে ঐতিহাসিক কাজ করেছি৷ বিরোধীরা ধুয়েমুছে সাফ হয়ে যাবে৷ অখিলেশ, লালু কোথায়? চন্দ্রবাবুকেও তো দেখা যাচ্ছে না৷'

advertisement

দিন দুয়েক আগে দিলীপ ঘোষ একটি সভায় হুমকি দেন, 'উত্তরপ্রদেশ, অসমে যে ভাবে গুলি করে মারা হয়েছে দেশদ্রোহীদের, এখানে বিজেপি ক্ষমতায় এলে দেশদ্রোহীদের গুলি করে মারা হবে৷' তাঁর সেই মন্তব্যের পরেই প্রকাশ্যে সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, 'অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য৷' এর আগে গরুর দুধে সোনা রয়েছে বলে মন্তব্য করেও দেশজুড়ে বিতর্ক ও রসিকতা তৈরি হয় বিজেপি রাজ্য সভাপতির কথায়৷

advertisement

বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে বৃহস্পতিবার দিলীপ ঘোষ বলেন, 'আমার কথায় বিতর্ক হচ্ছে৷ আমি তাতে পরোয়া করি না৷ হতাশা থেকেই সমালোচনা হচ্ছে৷ আমাদের কথা শুনতে হবে৷ আমরা রাজ্যে এখন গুরুত্বপূর্ণ৷ এখন বিজেপির সদস্য ৯৮ লক্ষ৷ আরও কঠিন কথা শুনতে হবে৷ কঠিন কথা শোনার সহ্যশক্তি বাড়ান৷'

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের বিজেপি রাজ্য সভাপতি নির্বাচিত দিলীপ ঘোষ
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল