ইতিমধ্যেই বিশাল এই দুর্গা প্রতিমাকে সংরক্ষণ করার জন্য শহরের অনেক নামী সংস্থাই এগিয়ে এসেছে ৷ দেশপ্রিয় পার্ক পুজো কমিটির এক কর্তা জানান, ‘ নিকো পার্কের এক কর্তা কথা বলেছেন আমাদের সঙ্গে। তাঁরা বড় দুর্গা সংরক্ষণ করার জন্য আগ্রহী। মিসেস বিড়লাও এসেছিলেন। কলকাতায় সেরকম একটা জায়গা পাওয়া গেলে তিনিই আমাদের এই আবিষ্কারকে সংরক্ষণ করতে চান। এছাড়াও টেকনো ইন্ডিয়ার সঙ্গে কথা হয়েছে আমাদের।’
advertisement
তাহলে শেষপর্যন্ত কোথায় হবে বড় দুর্গার সংরক্ষণ ? পুজো উদ্যোক্তারা চাইছেন যেখানে সাধারণ মানুষ বেশি আসতে পারেন, সেখানেই রাখা হোক তাঁদের প্রতিমা ৷ সেকারণে ইকো পার্কই দেশপ্রিয় পার্ক পুজো উদ্যোক্তাদের প্রথম পছন্দ।
ছবি- সায়ক দাস
Location :
First Published :
Oct 24, 2015 5:32 PM IST
