TRENDING:

I-PAC Case Update: আইপ্যাক মামলা নিয়ে ফোনে কথার পরই হোয়াটসঅ্যাপ হ্যাক! লালবাজারের দ্বারস্থ ডেপুটি সলিসিটর জেনারেল

Last Updated:

দুই মামলার শুনানিকে কেন্দ্র করে বিচারপতি ঘোষের এজলাসে ব্যাপক ভিড় হয়৷ শুরু হয় তুমুল হইহট্টগোল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আইপ্যাক কাণ্ডে তৃণমূল এবং ইডি-র করা জোড়া মামলার শুনানিকে কেন্দ্র করে বেনজির কাণ্ড কলকাতা হাইকোর্টে৷ এজলাসে চূড়ান্ত বিশৃঙ্খলার জেরে দুটি মামলারই শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেন বিচারপতি শুভ্রা ঘোষ৷ আদালতে এই বিশৃঙ্খলার মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন ডেপুটি সলিসিটর জেনারেল ধীরজ ত্রিবেদী৷ তিনি অভিযোগ করেন, মামলা নিয়ে ফোনে জরুরি কথাবার্তার মধ্যেই তাঁর হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয়৷ যার ফলে বন্ধ হয়ে যায় ডেপুটি সলিসিটর জেনারেলের হোয়াটসঅ্যাপ৷
হাইকোর্টে বিশৃঙ্খলার মাঝেই হ্যাক করা হল ডেপুটি সলিসিটর জেনারেলের হোয়াটসঅ্যাপ৷
হাইকোর্টে বিশৃঙ্খলার মাঝেই হ্যাক করা হল ডেপুটি সলিসিটর জেনারেলের হোয়াটসঅ্যাপ৷
advertisement

আইপ্যাক অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে বৃহস্পতিবার তল্লাশির সময় রাজ্য পুলিশ এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তাদের কাজে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্ত চেয়ে মামলা করে ইডি৷ পাল্টা তৃণমূলের পক্ষ থেকেও তথ্য চুরির অভিযোগে মামলা করা হয়৷ এ দিন বেলা আড়াইটের সময় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে দুটি মামলারই শুনানি হওয়ার কথা ছিল৷

advertisement

কিন্তু দুই মামলার শুনানিকে কেন্দ্র করে বিচারপতি ঘোষের এজলাসে ব্যাপক ভিড় হয়৷ শুরু হয় তুমুল হইহট্টগোল৷ বিশৃঙ্খল এই পরিস্থিতির মধ্যে মামলা দুটির শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেন বিচারপতি৷

সেরা ভিডিও

আরও দেখুন
এসআইআর ঘিরে মোথাবাড়িতে নজিরবিহীন কাণ্ড! এন‌আইএ তদন্তে কী উঠে এল? জানুন
আরও দেখুন

ইডি এবং কেন্দ্রীয় সরকারের-র হয়ে সওয়াল করতে এই মামলায় এজলাসে উপস্থিত ছিলেন ডেপুটি সলিসিটর জেনারেল ধীরজ ত্রিবেদী৷ তাঁর অভিযোগ, বেলা দেড়টা নাগাদ তাঁর হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয়৷ ঠিক তার আগেই আইপ্যাক মামলা নিয়ে সলিসিটর জেনারেল এস ভি রাজুর সঙ্গে কথাও হয় তাঁর৷ ঠিক তার পরেই হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয় বলে ডেপুটি সলিসিটর জেনারেলের অভিযোগ৷ বিষয়টি নিয়ে লালবাজারে অভিযোগও জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ডেপুটি সলিসিটর জেনারেল৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
I-PAC Case Update: আইপ্যাক মামলা নিয়ে ফোনে কথার পরই হোয়াটসঅ্যাপ হ্যাক! লালবাজারের দ্বারস্থ ডেপুটি সলিসিটর জেনারেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল