ডেঙ্গি নিয়ে এবার জেলাগুলিকে পাঁচ দফা পরামর্শ রাজ্যের। ১)প্রতিটি সুস্বাস্থ্য কেন্দ্র মহাকুমা হাসপাতাল গ্রামীণ হাসপাতাল মেডিকেল কলেজগুলিতে জরুরি ভিত্তিতে খুলতে হবে ফিভার ক্লিনিক। যাতে ওপিডির সময় সীমাকে বাঁচানো যায়। ২) যদি কোনও মিউনিসিপাল হাসপাতাল বা পৌরসভার অধীনস্থ স্বাস্থ্যকেন্দ্র রোগীদের ডেঙ্গি টেস্ট করতে বলে তাহলে তার নমুনা সঙ্গে সঙ্গেই সংগ্রহ করতে হবে। আরও একবার চিকিৎসককে দেখানোর কথা বলা যাবে না। ৩) আশা কর্মী বাড়িতে বাড়িতে তারা পরিদর্শনের সময় যাদের জ্বর হচ্ছে তাদের ডেঙ্গি টেস্ট করার জন্য বিশেষভাবে উৎসাহ দেবে রোগীদের পরিবারকে। ৪)ডেঙ্গি পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে ডেপুটি মেডিকেল অফিসার পদমর্যাদার আধিকারিকরা প্রতিটি জেলায় বিশেষ দায়িত্ব নেবেন। বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের স্বাস্থ্য দফতরের।
advertisement
Location :
First Published :
Sep 16, 2022 10:30 PM IST
