TRENDING:

Dengue death: কলকাতায় ফের ডেঙ্গিতে মৃত্যু! সপ্তম শ্রেণির পড়ুয়ার পরে এবার ছেষট্টির বৃদ্ধ, ক্রমেই বাড়ছে আতঙ্ক

Last Updated:

গত ২০ সেপ্টেম্বরেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দক্ষিণ দমদমের মোতিঝিলের এক সপ্তম শ্রেণির পড়ুয়ার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে৷ তার আগে ডেঙ্গি আক্রান্ত হয়ে শহরের এক চিকিৎসকেরও মৃত্যুর খবর সামনে এসেছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু৷ শহরেরই একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার মৃত্যু হয় ৬৬ বছর বয়সি এক বৃদ্ধের৷ নাম পিনাক সরকার৷ সল্টলেকের বাসিন্দা পিনাকবাবু বেশ কয়েকদিন ধরেই ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন বলে সূত্রের খবর৷ পরে অবস্থার অবনতি হলে গত ১৫ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়৷ তার পরে গত সাতদিন ধরে সেই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন৷ কিন্তু, বৃহস্পতিবার সকাল থেকে তাঁর অবস্থার অবনতি ঘটতে থাকে৷ রাত ১০টা বেজে ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পিনাকবাবুর৷ সূত্রের খবর, পিনাক সরকারের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোমের উল্লেখ রয়েছে৷
advertisement

প্রতি বছরের মতো এবছরও বর্ষার শুরু থেকে ডেঙ্গির প্রকোপ বেড়েছে রাজ্যের একাধিক জেলা৷ সবচেয়ে বেশি আক্রান্ত উত্তর ২৪ পরগনা জেলায়৷ সরকারের তরফে ডেঙ্গিতে মৃত্যুর কোনও পরিসংখ্যান প্রকাশ করা না হলেও বেসরকারি মতে চলতি মরসুমে ৩০ জনেরও বেশি ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে৷

আরও পড়ুন: দিল্লি যাচ্ছে ৫০ লক্ষ চিঠি! একমঞ্চে মমতা-অভিষেক, ২ অক্টোবর নিয়ে কোমর বাঁধছে তৃণমূল

advertisement

গত ২০ সেপ্টেম্বরেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দক্ষিণ দমদমের মোতিঝিলের এক সপ্তম শ্রেণির পড়ুয়ার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে৷ তার আগে ডেঙ্গি আক্রান্ত হয়ে শহরের এক চিকিৎসকেরও মৃত্যুর খবর সামনে এসেছিল৷

বিগত কয়েকদিনে রাজ্যে হুহু করে বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা৷ স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২৭২। তারমধ্যে শহরাঞ্চলেই আক্রান্তের সংখ্যা ৪ হাজারের বেশি। গ্রামাঞ্চলে সেই সংখ্যা ১০ হাজারেরও বেশি।

advertisement

আরও পড়ুন:‘S’ দিয়ে শুরু নাম? আপনি কি খুব জেদি..আর কী দোষ আছে আপনার, কী-ই বা গুণ? দেখুন তো মেলে কি না

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

ডেঙ্গির বাড়বাড়ন্তে অবশ্য নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা৷ ইতিমধ্যেই স্বাস্থ্যকর্মীদের ২ মাস পর্যন্ত ছুটি বাতিল হয়েছে৷ শুরু হয়েছে ড্রোনে নজরদারি৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dengue death: কলকাতায় ফের ডেঙ্গিতে মৃত্যু! সপ্তম শ্রেণির পড়ুয়ার পরে এবার ছেষট্টির বৃদ্ধ, ক্রমেই বাড়ছে আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল