হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গিয়েছে ২২ অগাস্ট দুপুর ১টা ৪৫ নাগাদ তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সাউথ পয়েন্ট স্কুলে পড়ত ওই ছাত্র। দীর্ঘ পাঁচ দিন ধরে একটানা জ্বর ছিল তার।
বর্ষা বাড়তেই বাড়ছে ডেঙ্গির প্রকোপ। কয়েকদিন আগেই লালবাজারকে ডেঙ্গি দমন নিয়ে সতর্ক করে নোটিস পাঠিয়েছিল কলকাতা পুরসভা। সেনাকে মশা দমনের প্রশিক্ষণ দেবে বলে জানিয়েছে কলকাতা পুরসভার মশা দমন বিভাগ। ডেঙ্গি প্রতিরোধে ইতিমধ্যেই নানা পদক্ষেপ করেছে প্রশাসন। এলাকায় নজরদারি চালানো হচ্ছে। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্রগুলিকে সতর্ক করা হয়েছে। বাড়ি বাড়ি পরিদর্শন ও এলাকায় মশা নিয়্ন্ত্রণের জন্য আলাদা দল তৈরি হয়েছে। নিয়মিত এলাকা পরিদর্শন করছেন স্বাস্থ্যকর্মীরা।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 23, 2023 4:38 PM IST
