দক্ষিণেশ্বর থানার পুলিশের তৎপরতায় বাঁচল ভিন রাজ্যের যুবকের প্রান।উত্তরপ্রদেশের ভাদুনি জেলার যুবক পবন শুক্লা এসেছিল দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে। স্বাভাবিকভাবেই গঙ্গা স্নানের জন্য দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন গঙ্গারঘাটে স্নান করতে নামে। স্নান করতে গিয়ে গঙ্গার জলে তলিয়ে যেতে শুরু করেন ওই যুবক। সেই সময় মন্দিরে কর্তব্যরত দক্ষিণেশ্বর থানার পুলিশ আধিকারিকরা স্থানীয়দের চিৎকার শুনে গঙ্গায় ঝাঁপ দিয়ে ওই যুবককে উদ্ধার করে।
advertisement
আরও পড়ুনঃ এক পাতাতেই উধাও ডার্ক সার্কেল…! ছোট্ট ঘরোয়া টোটকা জিন্দাবাদ, চাঁদের মতো ঝলঝলে মুখ! পরখ করে দেখুন
এ দিনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পুলিশ ওই যুবককে উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। যুবকের চিকিৎসা চলছে হাসপাতালে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 03, 2025 1:45 PM IST
