TRENDING:

DA: সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও বকেয়া ডিএ দেয়নি রাজ্য! মুখ্যসচিব, অর্থসচিবকে আদালত অবমাননার নোটিস কর্মী সংগঠনের

Last Updated:

দীর্ঘ প্রতীক্ষার পর গত ৫ ফেব্রুয়ারি ডিএ মামলার রায় দেয় সুপ্রিম কোর্ট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ২৫ শতাংশ বকেয়া ডিএ এখনও না দেওয়ায় রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে আইনি নোটিস পাঠাল রাজ্য সরকারি কর্মী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ৷ মুখ্যসচিব এবং অর্থসচিবকে আদালত অবমাননার নোটিস পাঠালো কর্মী সংগঠন৷ নির্দেশ না মানলে কয়েক দিনের মধ্যেই সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করারও হুঁশিয়ারি দিয়েছে কর্মী সংগঠন৷
মুখ্যসচিব-অর্থসচিবকে আইনি নোটিস৷
মুখ্যসচিব-অর্থসচিবকে আইনি নোটিস৷
advertisement

গত ৫ ফেব্রুয়ারি ডিএ মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, অবিলম্বে কর্মচারীদের ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে৷ বাকি ৭৫ শতাংশ ডিএ মেটানোর জন্য চার সদস্যের কমিটি গঠনেরও নির্দেশ দিতে হবে৷ কমিটি যে বকেয়ার পরিমাণ নির্ধারণ করবে আগামী ৩১মার্চের মধ্যে তার প্রথম কিস্তি মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট৷ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চ এই নির্দেশ দেয়৷ যদিও নির্দেশের পর সাতদিন কেটে গেলেও বকেয়া ডিএ পাননি রাজ্য সরকারি কর্মচারীরা৷

advertisement

শীর্ষ আদালত জানিয়েছিল, ২০০৯ সালের পর যাঁরা অবসর নিয়েছেন, রাজ্য সরকারের সেই প্রাক্তন কর্মচারীরাও পেনশনের ক্ষেত্রে এই রায়ের সুবিধে পাবেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

তবে ২০১৯ সালের পর যাঁরা রাজ্য সরকারি চাকরিতে যোগ দিয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না৷ রায় কীভাবে কার্যকর করা হচ্ছে, তার স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার জন্যও রাজ্যকে নির্দেশ দেওয়া হয়৷ মামলার পরবর্তী শুনানি আগামী ১৫ এপ্রিল৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
DA: সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও বকেয়া ডিএ দেয়নি রাজ্য! মুখ্যসচিব, অর্থসচিবকে আদালত অবমাননার নোটিস কর্মী সংগঠনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল