TRENDING:

Modi To Visit Yaas Impact : আমফানের বছর ঘুরতেই ইয়াস-তাণ্ডব, ক্ষয়ক্ষতি দেখতে আজ বাংলা-ওড়িশায় মোদি!

Last Updated:

কপ্টারে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি পরিদর্শন (Modi To Visit Yaas Impact) করবেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। রাজধানী দিল্লি থেকে আকাশপথে প্রথমে পৌঁছবেন ভুবনেশ্বর। সেখানে ক্ষয়ক্ষতি নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এরপরে ফের আকাশপথে বালাসোর, ভদ্রকের বিপর্যস্থ এলাকা ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। পৌঁছবেন পূর্ব মেদিনীপুরেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

প্রধানমন্ত্রী নয়াদিল্লি থেকে ভুবনেশ্বর এসে পৌঁছবেন সকাল ১০ টা ৫০ মিনিটে। বেলা ১১ টা নাগাদ ওড়িশার ভুবনেশ্বরে উচ্চপদস্থ প্রশাসনিক কর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক রয়েছে তাঁর। তারপর বেলা ১২ টা ১০ নাগাদ আকাশপথে বালাশোর, ভদ্রক ও পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। কলাইকুন্ডায় বায়ুসেনার ঘাঁটিতে ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা বৈঠক সারবেন তিনি। এরপর পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় মোদির সঙ্গে বৈঠক হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠকের সময় সম্ভবত উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

শুক্রবার কপ্টারে প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পর হিঙ্গলগঞ্জ ও সাগরে তাঁর পর্যালোচনা বৈঠক। সেখান থেকে চলে যাবেন পূর্ব মেদিনীপুর। শনিবার দিঘায় পর্যালোচনা বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতবছর আমপানের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কপ্টারে ছিলেন মুখ্যমন্ত্রী।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Modi To Visit Yaas Impact : আমফানের বছর ঘুরতেই ইয়াস-তাণ্ডব, ক্ষয়ক্ষতি দেখতে আজ বাংলা-ওড়িশায় মোদি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল