TRENDING:

এটিএমে কার্ড পাঞ্চ করতেই ২ হাজার টাকার পরিবর্তে বেরিয়ে এল ব্রাউন পেপার !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হোক ৷ কিংবা বেসরকারি ব্যাঙ্ক ৷ এটিএমে স্কিমারের ভয়ে আপাতত চিন্তায় শহরবাসী ৷ এটিএম প্রতারণা চক্রে আজ সকালেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ অন্যদিকে, আজই হাওড়ার বালির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে বেরিয়েছে ব্রাউন পেপার ৷
advertisement

গ্রাহকের অভিযোগ, বুধবার সকালে হাওড়ার বালির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে ৬ হাজার টাকা তুলেছিলেন তিনি ৷ কিন্তু ৬ হাজার টাকা বেরোনোর পরিবর্তে এটিএম থেকে বেরিয়েছে মাত্র ৪ হাজার টাকা ৷ আর ২ হাজার টাকার নোটের পরিবর্তে বেরিয়ে আসে একটি ব্রাউন পেপার ৷ এরপরই আতঙ্কিত হয়ে পড়েন গ্রাহক ৷ ২হাজার টাকার পরিবর্তে বেরিয়ে আসা ব্রাউন পেপারটা নিয়ে বালি থানায় লিখিত অভিযোগ জানান ওই ব্যক্তি ৷ কিন্তু প্রথমে বালি থানা গ্রাহকের বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিতে চায়নি বলে অভিযোগ ৷ পরে ব্যাঙ্ক কর্তৃপক্ষকেও গোটা ঘটনাটি জানান ওই গ্রাহক ৷ ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷

advertisement

পড়ুন: স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্দান্ত সেল জেট এয়ারওয়েজের ! আরও সস্তায় চড়ুন বিমানে

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

প্রসঙ্গত, এটিএম প্রতারণা কাণ্ডে গত সপ্তাহেই দিল্লি থেকে ২ রোমানিয়ানকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ ধৃতদের নাম দুমিত্রু কেলভিন ও অপেরা অবদু সাইমন ৷ জেরায় জানা গিয়েছিল, বেশ কয়েকমাস আগেই তারা কলকাতায় আসে ৷ এরপর কসবার একটি হোটেল থেকেই যাবতীয় কর্মকাণ্ড চালাচ্ছিল তারা ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
এটিএমে কার্ড পাঞ্চ করতেই ২ হাজার টাকার পরিবর্তে বেরিয়ে এল ব্রাউন পেপার !