TRENDING:

গলার কাছে সাদা দাগ... চিড়িয়াখানায় নতুন আকর্ষণ হিমালয়ান ব্ল্যাক বিয়ার, শীতের মরসুমে ঘুরে আসুন চিড়িয়াখানা

Last Updated:

চিড়িয়াখানায় নতুন আকর্ষণ হিমালয়ান ব্ল্যাক বিয়ার। চলতি বছরের অগাস্ট মাসে রাঁচির ভগবান বিরষা বায়োলজিকালি পার্ক থেকে একজোড়া হিমলয়ান ব্ল্যাক  বিয়ার আনা হয়েছে আলিপুর চিড়িয়াখানায়। আর আলিপুর থেকে গিয়েছে একটি জিরাফ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: চিড়িয়াখানায় নতুন আকর্ষণ হিমালয়ান ব্ল্যাক বিয়ার। চলতি বছরের অগাস্ট মাসে রাঁচির ভগবান বিরষা বায়োলজিকালি পার্ক থেকে একজোড়া হিমলয়ান ব্ল্যাক  বিয়ার আনা হয়েছে আলিপুর চিড়িয়াখানায়। আর আলিপুর থেকে গিয়েছে একটি জিরাফ। হিমালয়ান ব্ল্যাক বিয়ার দুটির ওজন প্রায় ১০০-১৮০ কেজি৷ এদের লাইফ স্প্যান ২০-৩০ বছর পর্যন্ত। বিশেষত্ব হল এই ভাল্লুকের গলার আছে সাদা রঙের একটি দাগ দেখা যায়।
News18
News18
advertisement

এদিকে বড়দিনের সকালে বাঘদর্শন হয়েছে আলিপুর চিড়িয়াখানায়। সকাল থেকেই অনেকেই ভিড় করেছিলেন টাইগার এনক্লোসারে। সকালে ঠান্ডায় না বেরোলেও কিছুক্ষণ পরেই দেখা মিলল বাঘমামার। খুশি সাধারণ দর্শনার্থীরা। কেউ এসেছিলেন বর্ধমান থেকে কেউ বা সোনারপুর। যেখান থেকেই আসুন না কেন সব দর্শনার্থীদের প্রথম চাহিদা রয়েল বেঙ্গল টাইগার দেখার। শুধু বাঘ নয়। সকাল সকাল শিম্পাঞ্জিরও দর্শন মিলেছে। বাঘের পরেই অন্যতম আকর্ষণ চিড়িয়াখানায় শিম্পাঞ্জি বাবু। দর্শকদের আনন্দ দিতে শিম্পাঞ্জি encroser-এ মস্তান বুড়ি ছোটু। শিম্পাঞ্জিদের আনন্দ নিয়ে খুশি দর্শনার্থীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সংসার সামলে মাসিক ১০-১২ হাজার টাকা আয়! মহিলাদের সামনে উপার্জনের নয়া দিশা
আরও দেখুন

শীতের আমেজ, বড়দিনের ছুটি, সব মিলিয়ে সকাল থেকেই ভিড় রয়েছে চিড়িয়াখানায়। দিনভর ঘোরাফেরা, খাওয়াদাওয়া, পিকনিকের প্ল্যানে বড়দিনের সকালে চিড়িয়াখানামুখী মানুষজন। বড়দিন উদযাপনে ভিড় রয়েছে ময়দানেও। সকালের রোদে পরিবার বা প্রিয়জনের সঙ্গে বড়দিনের মজা উপভোগে অনেকেই ভিড় জমিয়েছেন ময়দান চত্বরে। ঘোড়ার গাড়ি, লেবু চা’য় ময়দান চত্বরে ফেস্টিভ মুডে বাঙালি। সঙ্গে উপরি পাওনা আজকের আবহাওয়া। এমনিতেই এখন শীতের মরসুম তো চলছেই। ফলে সর্বত্রই একটু ঘুরু-ঘুরু ভাব। আর চিড়িয়াখানা তো ছোটদের প্রিয় গন্তব্য।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
গলার কাছে সাদা দাগ... চিড়িয়াখানায় নতুন আকর্ষণ হিমালয়ান ব্ল্যাক বিয়ার, শীতের মরসুমে ঘুরে আসুন চিড়িয়াখানা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল