TRENDING:

Crime News: ইভটিজিং অভিযোগ নিয়ে থানায় তরুণী আইনজীবী, আইসির মন্তব্যে বিতর্ক! সোজা চলে গেলেন মুখ‍্যমান্ত্রীর কাছে নালিশ জানাতে ধর্না মঞ্চে

Last Updated:

Crime News: ইভটিজিংয়ের অভিযোগ জানাতে গিয়ে থানাতেই অপমানের শিকার হলেন এক তরুণী আইনজীবী। এমনই অভিযোগ উঠেছে নরেন্দ্রপুর থানার আইসির বিরুদ্ধে। আলিপুর কোর্টে সদ্য প্র্যাকটিস শুরু করা ওই আইনজীবীর দাবি, থানায় অভিযোগ জানাতে গেলে তাঁকে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন আইসি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ ইভটিজিংয়ের অভিযোগ জানাতে গিয়ে থানাতেই অপমানের শিকার হলেন এক তরুণী আইনজীবী। এমনই অভিযোগ উঠেছে নরেন্দ্রপুর থানার আইসির বিরুদ্ধে। আলিপুর কোর্টে সদ্য প্র্যাকটিস শুরু করা ওই আইনজীবীর দাবি, থানায় অভিযোগ জানাতে গেলে তাঁকে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন আইসি।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

অভিযোগ অনুযায়ী, নরেন্দ্রপুর থানা এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ জানাতে থানায় যান ওই তরুণী আইনজীবী। সেই সময় থানার আইসি নাকি তাঁকে বলেন, “এত কিছু হলে তো কবেই আপনার গ্যাং* রেপ হয়ে যাওয়ার কথা।” এই মন্তব্যে তিনি অপমানিত ও মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন বলে দাবি করেছেন।

আরও পড়ুনঃ টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় ক্ষতিপূরণ! কেন্দ্রকে নীতি তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের

advertisement

ঘটনার পর ওই আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের ধর্না মঞ্চে যান। যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা হয়নি, তবে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তাঁর অভিযোগ শোনেন এবং রাজ্যের ডিজি পীযূষ পান্ডের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়ার পরামর্শ দেন। এরপর মুখ্যমন্ত্রী এবং ডিজির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী আইনজীবী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

এই ঘটনার প্রেক্ষিতে হস্তক্ষেপের দাবি জানিয়ে জাতীয় মহিলা কমিশনের কাছেও আবেদন জানানো হয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত ৭ মার্চ সন্ধ্যায়। ওই রাতেই এবং ৮ মার্চ লিখিতভাবে নরেন্দ্রপুর থানার আইসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Crime News: ইভটিজিং অভিযোগ নিয়ে থানায় তরুণী আইনজীবী, আইসির মন্তব্যে বিতর্ক! সোজা চলে গেলেন মুখ‍্যমান্ত্রীর কাছে নালিশ জানাতে ধর্না মঞ্চে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল