তাঁকে ফোন মারফত তাঁর আধার নম্বর ভেরিফাই করে তাঁকে জানানো হয় ঘর থেকে না বেরোতে। তাঁর অভিযোগ বিভিন্ন ভাবে তাঁকে ভয় দেখানো হয়। এবং এই গ্রেফতার থেকে মুক্ত হতে তাকে টাকা দিতে বললে তিনি রাজি হয় যায়। এরপরই তাঁর থেকে বিভিন্ন ধাপে ১ কোটি ৭৫ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।
advertisement
ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে সেই টাকার মধ্যে কিছু টাকা দিয়ে সোনা কেনা হয়েছে। সেই সোনার ট্রানজাকসন ধরে গুজরাটের সুরাতে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকে অভিযুক্ত গণ্ডালিয়া দীপেন বিনোদ ভাইকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত সেটা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 27, 2025 2:11 PM IST
