সেলিমের অভিযোগ, রাজ্যে ভোটাধিকার ধীরে ধীরে ক্ষুণ্ণ হচ্ছে এবং সংবিধানের উপর আঘাত আসছে। তাঁর মতে, সুষ্ঠু নির্বাচনের জন্য সবার আগে প্রয়োজন সঠিক ভোটার তালিকা। তিনি বলেন, যাদের নাম তালিকায় নেই বা এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে, তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতেই এই আন্দোলন। তাই সব অংশের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানান সেলিম।
advertisement
তিনি আরও জানান, শুধু আন্দোলনই নয়, ভুক্তভোগীদের আইনি সহায়তার ব্যবস্থাও করা হচ্ছে দলের তরফ থেকে। বিভিন্ন ট্রাইবুনালে ‘রেড ভলান্টিয়ার’ হিসেবে আইনজীবী স্বেচ্ছাসেবকদের রাখা হবে, যাতে ভোটাধিকার সংক্রান্ত সমস্যায় পড়া মানুষ দ্রুত আইনি সাহায্য পান। রাজ্যজুড়ে এই উদ্যোগ চালু করা হবে বলেও তিনি জানিয়েছেন সিপিআইএম রাজ্যসম্পাদক।
এসআইএর সাধারণ মানুষের হয়রানি ও অনৈতিকভাবে নাম বাদ দেওয়ার অভযোগ তুলে রাজনৈতিক আক্রমণও শানিয়েছেব সেলিম। তিনি বলেছেন, আরএসএস ও বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে না এবং তারা একনায়কতান্ত্রিক শাসনের দিকে এগোচ্ছে। একইসঙ্গে তিনি তৃণমূলের বিরুদ্ধেও তোপ দেগেছেন সেলিম। অভিযোগ করেন, যে ভোটার তালিকা প্রক্রিয়ায় বিশৃঙ্খলা তৈরি করেছে রাজ্যের শাসক দল।
সেলিম বলেন, “গোটা প্রক্রিয়া বিজেপি আর তৃণমূল ঘেঁটেছে। প্রশাসন মানুষের নথি বিচারপতিদের কাছে হাজির করেনি। তাই যে সকল ভোটপ্রার্থী, ভোটদাতা, ভোটার লিস্টে যাদের নাম ওঠেনি তাদের ভোটাধিকার রক্ষার জন্য, সাংবিধানিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার রাজ্যের সব জায়গায় ৩০-৩১ মার্চ বিক্ষোভ ও ধর্ণা দেবেন।’’ সেলিমের কথায়, “গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে ভোটাধিকার রক্ষা করতেই হবে।” মানুষের সক্রিয় অংশগ্রহণই এই লড়াইয়ের মূল শক্তি বলে জানিয়েছেন সেলিম।
