TRENDING:

CPIM: প্রতীক কাণ্ডে বর্ণ বিপর্যয়ে বিড়ম্বনায় CPIM! 'জোড়া' বানান ভুলে নিশানা তৃণমূলের

Last Updated:

আর এই বিজ্ঞপ্তিতে দেখা গেল বেশ কিছু বানান ভুল। সেই ভুল বানান নিয়েই এবার মাঠে নামল শাসক দল তৃণমূল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গতকালই সিপিআই(এম) থেকে তৃণমূলে যোগদান করেছেন প্রতীক উর রহমান। আর এরপরেই সিপিআই(এম)-র পক্ষ থেকে তাঁকে ‘বহিষ্কারের’ সিদ্ধান্ত জানানো হয়। দলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করেই এই সিদ্ধান্ত জানানো হয়। আর এই বিজ্ঞপ্তিতে দেখা গেল বেশ কিছু বানান ভুল। সেই ভুল বানান নিয়েই এবার মাঠে নামল শাসক দল তৃণমূল।।
কী লিখল তৃণমূল?
কী লিখল তৃণমূল?
advertisement

এই বিবৃতিতে বলা হয়েছে, “পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ‘তৎক্ষনাৎ’ পার্টি থেকে ‘বহিস্কার’ করা হয়েছে।”

এই দুই বানানই ভুল। আর ভুল ধরেই সিপিআই(এম)-কে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। ফেসবুকে তৃণমূলের পোস্টে লেখা ছিল,”দশকের পর দশক ধরে সিপিআই(এম) তাদের তথাকথিত ‘আদর্শ’ আর ‘নীতি-নৈতিকতার’ আড়ালে নিজেদের সেরা বলে দাবি করে এসেছে। কিন্তু আজ সেই মুখোশ পুরোপুরি খসে পড়েছে।”

advertisement

এরপরে আরও লেখা হয়, “তাদের সেই ঢাকঢোল পেটানো ‘আদর্শ’ আজ কোথায়? এখন শুধু টিকে থাকার জন্য সুবিধামতো জোট করা। যাদের একসময় চরম শত্রু বলত, আজ তাদের সঙ্গেই গলাগলি। মুখে যাদের নিন্দা করে, কাজে তাদেরই সুবিধা করে দিচ্ছে। স্টুডিওতে বসে বড় বড় সাম্যের কথা বলে, আর সাধারণ মানুষ সরকারি সুযোগ-সুবিধা পেলে তাদের নিয়ে ঠাট্টা-তামাশা করে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

সিপিআই(এম)-এর নীতি-আদর্শ নিয়েও প্রশ্ন তোলা হয়। প্রশ্ন তোলা হয় ভুল বানান নিয়েও, “এই সব স্বঘোষিত বুদ্ধিজীবীরা, যারা একসময় নীতি-আদর্শ নিয়ে জ্ঞান দিত, তারা আজ ঠিকমতো বাংলা বানানটুকুও লিখতে পারে না। আজ তাদের এই ভণ্ডামি আর দেউলিয়াপনা দেখে বোঝা যায়, অহংকার আর আসার আস্ফালনের কারণেই তাদের শূন্যে নামতে হয়েছে!”

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
CPIM: প্রতীক কাণ্ডে বর্ণ বিপর্যয়ে বিড়ম্বনায় CPIM! 'জোড়া' বানান ভুলে নিশানা তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল