TRENDING:

CPIM Candidate Afreen Begum: ‘আমার প্লাস পয়েন্ট আমার মতাদর্শ, তাই আমি জিতবই’, প্রচার শুরু করেই দৃঢ় কন্ঠে বললেন আফরিন

Last Updated:

CPIM Candidate Afreen Begum: বালিগঞ্জ কেন্দ্রে সিপিআইএমের প্রথমবারের প্রার্থী আফরিন বেগম ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ ও বামপন্থার মতাদর্শের ওপর জোর দিয়ে প্রচার শুরু করেছেন। স্বাস্থ্য, শিক্ষা, চাকরি ও খাদ্য নিরাপত্তা তার নির্বাচনী মূল বার্তা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ বৃহস্পতিবার ঘোষিত হয়েছে বামফ্রন্টের দ্বিতীয় প্রার্থী তালিকা। এই তালিকায় ৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় প্রার্থী তালিকার অন‍্যতম চমকপ্রদ নাম বছর ২৯ আফরিন বেগম। আসন্ন বিধানসভায় বালিগঞ্জ কেন্দ্রে বামেদের মুখ তিনি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের দিন মহম্মদ সেলিম ও শমীক লাহিড়ীর সঙ্গে প্রথম দেখা যায় আফরিনকে। আর সেই থেকেই শুরু চর্চা।
আফরিন বেগম
আফরিন বেগম
advertisement

বৃহস্পতিবার, বিকেলে নাম ঘোষণার পর থেকে জোরকদমে প্রচার শুরু করেন তিনি। আফরিন দৃঢ় প্রতিজ্ঞ তাঁর জেতা নিয়ে। নিউজ ১৮ বাংলা তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি নিজে বালিগঞ্জ কেন্দ্রের ভোটার। এখানে এতদিন থাকার ফলে আমি জানি কী কী সমস‍্যার সম্মুখীন প্রতিনিয়ত মানুষ হচ্ছে। অর্ধেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আর যে স্কুলগুলি আছে শিক্ষক-শিক্ষিকার অভাবে প্রায় বন্ধের পথে। অর্ধেক স্বাস্থ‍্য কেন্দ্রের পরিস্থিতি যা মানুষ যেতে ভয় পায়। তাছাড়া, চাকরি নেই, চাষিরা ফসলের দাম পাচ্ছে না, প্রতিদিন নিত‍্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। এই সমস‍্যা শুধু একটি কেন্দ্রের নয়, গোটা রাজ‍্যের। এই সবকিছুর বিরুদ্ধে আমাদের লড়াই। স্বাস্থ‍্য-শিক্ষা-চাকরি-খাদ‍্য সব কিছুর জন‍্য বামপন্থীরা এতদিন ধরে লড়ছে, আমিও এই লড়াইের একজন কর্মী।’

advertisement

প্রথমবার, সিপিআইএমের হয়ে বিধানসভা ভোটের প্রার্থী তিনি। তবে, আফরিনের রাজনীতিতে হাতেখড়ি যাদবপুর বিশ্ববিদ‍্যালয়ে। তিনি বলেন, ‘আমি ছাত্রজীবন থেকেই এসএফআই করতাম। পরবর্তীতে রিসার্চ স্কলারের কাজের সঙ্গে যুক্ত হই। এখন আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন পিএইচডি স্কলার। দীর্ঘদিন ধরে ছাত্রদের লড়াইয়ের জন্য, রিসার্চ স্কলারদের লড়াইয়ের জন্য, তাঁদের দাবিদাওয়ার জন্য আন্দোলন করে এসেছি। এখনও সেই একই কাজ করবে শুধু পরিসরটা বড়।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একসময় ছিল SUCI-এর ‘দুর্গ’! টানা ৩৪ বছর... সেই জয়নগর থেকে এবার কাকে প্রার্থী করল বামফ্রন্ট?
আরও দেখুন

বালিগঞ্জ কেন্দ্রে আফরিনের প্রতিদ্বন্দ্বী ২ হেভিওয়েট। তৃণমূলের শোভনদেব চট্টোপাধ‍্যায় ও বিজপির শতরূপা। অনেকদিন ধরেই রাজনীতির ময়দানে রয়েছেন তাঁরা। তাঁদের প্রসঙ্গে আফরিন বলেন, ‘তাঁরা দুজনেই আমার থেকে বয়সে অনেক বড় এবং অভিজ্ঞ। আমি তাঁদের বিরুদ্ধে কোনওরকম মন্তব‍্য করব না।’ দুই অভিজ্ঞ প্রার্থীর বিরূদ্ধে তাঁর ইউএসপি প্রসঙ্গে বামেদের নতুন মুখ আফরিন বলেন, ‘আমার সবচেয়ে বড় ইউএসপি বলুন প্লাস পয়েন্ট বলুন তা হল আমার মতাদর্শ। তার উপর আমার কাছে কিছু নেই। আমার এই মতাদর্শের জোরেই আমি বারবার লড়বো আর জিতব।’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
CPIM Candidate Afreen Begum: ‘আমার প্লাস পয়েন্ট আমার মতাদর্শ, তাই আমি জিতবই’, প্রচার শুরু করেই দৃঢ় কন্ঠে বললেন আফরিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল