এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কাল থেকে সরকারি কর্মীদের বিকেল চারটের মধ্যে ছুটি দিয়ে দেওয়া হবে ৷ রোস্টার করে দেওয়া হবে, ১০ টা থেকে সাড়ে পাঁচটার চারটেয় ছুটি ৷ একইসময়ে যাতে বাস, ট্রেন, রেলস্টেশনে বেশি ভিড় না হয় ৷ দরকার না পড়লে বাড়ি থেকে বেরোবেন না ৷ বাড়ি অনেক নিরাপদ ৷ দু’সপ্তাহ সতর্ক থাকতে হবে ৷ সবাই নিয়ম মেনে চললে, ভাল থাকলে গোটা রাজ্যই ভাল থাকবে ৷’ একইসঙ্গে সরকারি কর্মচারীদের জন্য মমতার পরামর্শ, অসুস্থ হলে অনলাইনে ছুটির আবেদন করুন ৷ সেখানেই আবেদন মঞ্জুর করে দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন ৷
advertisement
Location :
First Published :
Mar 18, 2020 5:26 PM IST
