TRENDING:

অচলাবস্থা কাটাতে এবার সিনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রীর চিঠি, পরিষেবা স্বাভাবিক রাখার আর্জি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সময়সীমা শেষ ৷ তাও কর্মবিরতি কাটিয়ে কাজে ফিরলেন না জুনিয়র ডাক্তাররা ৷ এবার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিনিয়র চিকিৎসকদের কাছে চিঠি লিখে আবেদন মমতার ৷ রাজ্যের প্রবীণ চিকিৎসক ও অধ্যাপকদের চিঠি দিয়ে হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রাখার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী ৷
advertisement

হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রাখার আবেদন জানিয়ে চিঠি ৷ এসএসকেএম থেকেই রাজ্যের প্রবীণ চিকিৎসক ও অধ্যাপকদের চিঠি লিখে এই পরিস্থিতিতে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

এনআরএস কাণ্ডের প্রতিবাদে ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা ৷ অচলাবস্থা কাটাতে এদিন হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে কাজে ফেরার হুঁশিয়ারি দেন ৷ সঙ্গে বলেন নির্দেশ অমান্য করলে জারি করা হবে এসমা ৷ ছাড়তে হবে হস্টেল ৷ মিলবে না কোনও সরকারি সুযোগ সুবিধা ৷ এরপরই ক্ষোভে ফেটে পড়েন চিকিৎসকেরা ৷ গণইস্তফার হুঁশিয়ারির সঙ্গে সঙ্গে রাজ্যপালের সঙ্গেও দেখা করেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসদের প্রতিনিধি দল ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
অচলাবস্থা কাটাতে এবার সিনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রীর চিঠি, পরিষেবা স্বাভাবিক রাখার আর্জি