শিশু দিবসে মুখ্যমন্ত্রীর অফিসের ভোলবদল ৷ গুরুগম্ভীর ফাইলের কাজ থেকে ক্ষণিক মুক্তি ৷ ছোট ছোট বাচ্চাদের স্পর্শে গানে-আবৃত্তিতে মুহূর্তেই হয়ে উঠল সেই অফিস হয়ে উঠল রঙিন ৷ ১৪ নভেম্বর শিশু দিবস উপলক্ষে স্কুলের বহু ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদের সঙ্গে নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসে ৷ তাদের প্রত্যেকের সঙ্গেই আলাদা করে কথা বলেন মুখ্যমন্ত্রী ৷ দেন প্রচুর উপহারও ৷ স্টাফড টয় থেকে ব্যাগ, রঙ পেনসিল আরও অনেক কিছু ৷ উপহার পান শিক্ষকেরাও ৷ মুখ্যমন্ত্রীকে এমন মেজাজে এত কাছে পেয়ে খুশি সকলেই৷
advertisement
Location :
First Published :
Nov 14, 2019 7:05 PM IST
