TRENDING:

LPG Crisis: এলপিজি সঙ্কটে মুখ্যমন্ত্রীর বিশেষ বৈঠক! উপস্থিত মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজি!

Last Updated:

একলাফে অনেকটা বেড়েছে এলপিজি গ্যাসের দাম আর এরপরেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ্য পুলিশের ডিজি থেকে মুখ্যসচিবও। অন্যদিকে, একইসঙ্গে বৈঠকে ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এলপিজি সরবরাহ নিয়ে আলিপুরের সৌজন্যে মুখ্যমন্ত্রীর বিশেষ বৈঠক। ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন খাদ্য দফতরের সচিব। এই বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ্য পুলিশের ডিজি, স্বরাষ্ট্র সচিব, মুখ্যসচিবও। বৈঠকে উপস্থিত হলেন বিভিন্ন তেল উৎপাদনকারী সংস্থাগুলির প্রতিনিধিরাও।
জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী
জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী
advertisement

প্রসঙ্গত, এলপিজি সঙ্কটের সুযোগ নিয়ে যাতে কেউ কালোবাজারি না করতে পারে তার জন্য বিশেষ নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন দুপুর ৩ টে থেকে জরুরি বৈঠক ডাকেন বিভিন্ন রাজ্যের মুখ্যসচিব ও ডিজি দের নিয়ে। এলপিজির সঙ্কটের দরুন যাতে কোথাও আইন-শৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয় সেটা নজরে রাখতে হবে। বিভিন্ন রাজ্যের ১০ থেকে ১২ দিনের এলপিজি মজুত রয়েছে। তবু আপনারা বিষয়টি পর্যালোচনা করবেন।বিভিন্ন রাজ্যের মুখ্যসচিব ও ডিজি দের নিয়ে বৈঠকে এমনই নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব দিলেন বলেই নবান্ন সূত্রে খবর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

অন্যদিকে, এলপিজি গ্যাসের সঙ্কটের ফলে ক্রমেই চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে শহরের বিভিন্ন রেস্তরাঁ এবং হোটেলে। একইসঙ্গে অটোর জ্বালানি অমিল থাকার ফলেও লম্বা লাইন দেখা যাচ্ছে। এমতাবস্থায়, এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বাংলা খবর/ খবর/কলকাতা/
LPG Crisis: এলপিজি সঙ্কটে মুখ্যমন্ত্রীর বিশেষ বৈঠক! উপস্থিত মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল