TRENDING:

Mamata Banerjee: ধর্নামঞ্চের কাছে মোদির সভার লিফলেট বিলি, অভিযোগ মমতার! শশী পাঁজাকে এফআইআর-এর নির্দেশ

Last Updated:

CM Mamata Banerjee: ধর্মতলায় ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘‘বিজেপি ধরণার জায়গায় লিফলেট বিলি করতে চাইছে। এজেন্সি দিয়ে করাচ্ছে। এদের হাতে নাতে ধরতে হবে।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিজেপিকে ফের ‘ভোট চুরি’ নিয়ে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ ধর্মতলার ধরনা মঞ্চ থেকে এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ধরনার জায়গায় লিফলেট বিলি করছে বিজেপি৷ এফআইআর করার হুঁশিয়ারিও দিলেন মমতা৷
'এদের হাতেনাতে ধরতে হবে, এফআইআর কর', হঠাৎ কাদের বিরুদ্ধে সতর্ক করলেন মমতা!
'এদের হাতেনাতে ধরতে হবে, এফআইআর কর', হঠাৎ কাদের বিরুদ্ধে সতর্ক করলেন মমতা!
advertisement

ধর্মতলায় ধরনা মঞ্চের তৃতীয় দিনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিজেপি ধরণার জায়গায় লিফলেট বিলি করতে চাইছে। এজেন্সি দিয়ে করাচ্ছে। এদের হাতে নাতে ধরতে হবে। গলায় দড়ি দিয়ে মরা উচিত। এরা ভোট চোর। শশী পাঁজাকে দায়িত্ব দিলাম, এদের বিরুদ্ধে এফ আই আর করুক। এখানে ওদের ঢোকার অধিকার নেই। অন্যায় করলে ফোঁস করতে হয়। এদের হাতে নাতে ধরুন। সতর্ক করছি।’’

advertisement

ধরনার জায়গায় নজর রাখার পরামর্শ দিয়ে তিনি মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সবাইকে আমি সতর্ক করছি। ধরণার জায়গায় নজর রাখুন। কোথায় গেল? পালিয়েছে বোধহয়। এদের আমাদের ধরতেই হবে। ভোট আসলে এন আই এ-সহ এজেন্সি পাঠায়।’’

আরও পড়ুন: ঠিক ৭ দিন পরেই বৃহস্পতির গ্রহে শুক্র-সূর্যের মহামিলন! রাজযোগে রাজা হবে ৪ রাশি, টাকা, কেরিয়ার, প্রেম…সাফল্য উপচে পড়বে

advertisement

প্রসঙ্গত, তৃণমূলের ধরণা মঞ্চের কাছেই নরেন্দ্র মোদীর পরিবর্তন যাত্রার প্রচার। অভিযোগ ধরণায় ব্যাঘাত ঘটাতে এমন কাণ্ড৷ মুখ্যমন্ত্রী বলতেই অভিযুক্তরা পালিয়ে যায় বলে অভিযোগ৷ হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার সতর্ক বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুলিশের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ শশী পাঁজাকে। লোক নেই, এজেন্সি দিয়ে কাজ করানো হচ্ছে। ভোটাধিকার কেড়ে, ভোট প্রচারের সভার প্রচার করা হচ্ছে, তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

advertisement

অন্যদিকে, আজই এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠক৷ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে ‘স্লগ ওভারে’ কথা বলার সুযোগ পেল তৃণমূল কংগ্রেস৷ অন্তত, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারদের সঙ্গে বৈঠক শেষে তেমন অভিযোগই করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ অভিযোগ তুললেন, বৈঠকে তিনি সমস্যার কথা জানাতে গেলে, উত্তর এসেছে ‘ডোন্ট শাউট’ (চিৎকরা করবেন না)৷

advertisement

আরও পড়ুন: ‘গেমটা প্রি-প্ল্যান ছিল’, রাষ্ট্রপতিকে রিসিভ করার কথা ছিল রাজ্যপালের! বড় দাবি মুখ্যমন্ত্রীর

বৈঠক শেষে বেরিয়ে চন্দ্রিমা বলেন, ‘‘১১:৪৫ থেকে ১২টার মধ্যে ডাকা হয়েছে। একদম শেষ দফায় ডাকা হয়েছিল। আমার সঙ্গে ফিরহাদ হাকিম ছিলেন এবং রাজীব কুমার৷ আমরা বলেছি, আপনার কাছে আমরা বহুবার গেছি। বহুবার সমস্যার কথা বলেছি। সমস্যা যেগুলো রয়েছে আপনারা সেই পথে হাঁটছেন না। ৬৩ লক্ষ ভোটার বাদ দিয়েছেন। ফর্ম ৬ জমা পড়েছে ৬ লক্ষের বেশি। সেই জায়গায় নাম যোগ হয়েছে ১ লক্ষ। ডিলিশন হচ্ছে ৫ লক্ষ।’’

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

শুধু তাই নয়, নির্বাচন কমিশনের বিরুদ্ধে চন্দ্রিমা অভিযোগ করেন, ‘‘আগে বেশি ছিল মেয়েরা৷ এখন কমে গেছে৷ মহিলারা টার্গেট করছে৷’’ চন্দ্রিমার অভিযোগ এই সমস্ত কথা বলতে গেলেই কমিশনের তরফে উত্তর আসে, ‘‘সুপ্রিম কোর্টে গিয়েছেন। আপনাদের কিছু করার নেই।’’ চন্দ্রিমা বলেন, ‘‘ আমাকে বলছে ডোন্ট সাউট। আমি একজন মহিলা ভাবুন আমার উপর চিৎকার করছে। আমি একজন মহিলা, আমাকে বলছে don’t shout৷’’

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: ধর্নামঞ্চের কাছে মোদির সভার লিফলেট বিলি, অভিযোগ মমতার! শশী পাঁজাকে এফআইআর-এর নির্দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল