এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কেন বাঙালিদের উপর এইভাবে অত্যাচার করা হচ্ছে ? বাংলা ভাষায় কথা বলে কি অপরাধ করেছি নাকি আমরা ? তাহলে বলে দিন বাংলা ভাষা নিষিদ্ধ। ওদের কাছে সমস্ত ডকুমেন্ট রয়েছে। গত সপ্তাহেই আমরা এই ধরনের কিছু ঘটনা দেখেছি। বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে পুশব্যাক করা হয়েছে।’’
advertisement
আরও পড়ুন: রেলস্টেশনের মাইক বন্ধ করতে ভুলে গেলেন মহিলা কর্মী! তারপর যা শোনা গেল…হাসতে হাসতে পেটে খিল সকলের
এই ধরনের কড়া প্রতিবাদের আভাস দিলেন মমতা। তিনি বলেন, ‘‘এইভাবে যদি চলতে থাকে তাহলে খুব কড়া প্রতিবাদ হবে। আমার মনে হয় প্রধানমন্ত্রী বোধহয় এই বিষয়গুলি জানেন না। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, সকলেই এই ভাষায় কথা বলতেন।’’
‘‘তামিলনাড়ুতে অনেকে আছেন যারা সিংহলি ভাষায় কথা বলেন, অনেকে নেপালি ভাষায় কথা বলেন, তাহলে কি তাদের শ্রীলঙ্কায় পাঠিয়ে দেওয়া হবে? বা নেপালে পাঠিয়ে দেওয়া হবে?’’, বিধানসভায় প্রশ্ন তোলেন মমতা।
