রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড সূত্রের খবর অনুসারে, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর প্রজেক্ট পিছিয়ে গিয়েছে আরও এক বছর। জমি জটের কারণে ২০২৫ সালের জানুয়ারি মাসের আগে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার সম্ভাবনা কম বলেই জানা যাচ্ছে। ২০২১-এ শুরু হওয়া প্রকল্পের কাজ দেরি হওয়ার মূল কারণ নিউটাউন এবং ভিআইপি রোডের কাছে জমির সমস্যা।
advertisement
আরও পড়ুন : আশায় জল! নিউ গড়িয়া-রুবি রুটে মেট্রো ছুটবে ২০২৫, জমি জটের কারণে ধীর হল কাজ
দীর্ঘদিন ধরেই প্রস্তুত হয়েও যাত্রী পরিষেবা শুরু করা যায়নি কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই লাইনের প্রথম দফা অর্থাৎ নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত লাইন একেবারে প্রস্তুত। তবে, এখনই চালু করা যাচ্ছে না অরেঞ্জ লাইন। জমি জটের কারণেই এই সিদ্ধান্ত।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 24, 2024 11:15 AM IST
