TRENDING:

ভুয়ো ডাক্তার সেজে চিকিৎসা করছিলেন নার্স, মাশুল গুনল ছোট্ট শিশু

Last Updated:

ছিলেন একজন এ এন এম নার্স।ভুয়ো এমবিবিএস ও এমডি সার্টিফিকেট তৈরি করে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। রোগী দেখলে দক্ষিণা ছিল ৪০০টাকা। অবশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #বরানগর: ডাক্তার ম্যাডাম খুব ভালো চিকিৎসা করেন । তবে মাঝে মাঝে একটু ব্যাঘাত ঘটে। সব ডাক্তার বাবুর কাছে তো সব রোগের চিকিৎসা ঠিকমতো হয় না! কিন্তু জ্বর কাশি হলে ,পেট ব্যাথা হলে, ডাক্তার ম্যাডামের ওষুধেই তা সেরে যায় । সব ভালোই চলছিল তবে এবার হিসেবটা খানিকটা ওলটপালট হয়ে গেল ৷
advertisement

কয়েকদিন আগে বরানগরের বাসিন্দা সঞ্জীব কুমার সরকার ,তার ছোট্ট শিশু কন্যাকে নিয়ে চিকিৎসা করাতে গিয়েছিলেন ওই ডাক্তার ম্যাডামের কাছে। সেখানে গিয়ে ডাক্তার সুস্মিতা দাশগুপ্ত তাকে নিজেকে শিশু রোগ বিশেষজ্ঞ বলে পরিচয় দেন। চিকিৎসাও শুরু করেন। হাতে চ্যানেল করে ছোট্ট শিশুকে ইঞ্জেকশন দেন এবং নার্সিংহোম এর মত করে নিজের বাড়িতে রেখে চিকিৎসার জন্য ৮০০০ টাকা দাবি করেন। সেই অনুযায়ী টাকাও দেন সঞ্জীব। পরদিন সকালে শিশুটির অবস্থা অবনতি ঘটলে তাকে প্রথমে সাগর দত্ত হাসপাতালে, সেখান থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় সঞ্জীব। যখন হাসপাতাল নিয়ে যাচ্ছে তখন সুস্মিতা দাশগুপ্ত বলেছিলেন তার, প্রেসক্রিপশন যাতে হাসপাতাল কিংবা কোথাও না দেখায়। পরে ডাক্তারদের সঙ্গে কথা বলে জানা যায়, সঞ্জীবের মেয়ের ভুল চিকিৎসা হয়েছে।তারপর ৫ ই ফেরুয়ারী সঞ্জীব বেলঘড়িয়া থানাতে ওই ডাক্তারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।পুলিশ ওই ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে প্রতারণা এবং মানুষের জীবন নিয়ে প্রতারণার একটি মামলা রুজু করেছেন। অভিযুক্ত সুস্মিতা দাশগুপ্তের বিরুদ্ধে অভিযোগ, ডাক্তারির যে ডিগ্রীটা তিনি লেখেন ,সেটি ভুয়ো।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সঞ্জীবের দাবি,' আমার মেয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। আমি অটো ড্রাইভার। ৪০ হাজার টাকা খরচা করে মেয়েকে নার্সিংহোমে চিকিৎসা করিয়েছি। কিন্তু টাকার অভাবে মেয়েকে বাড়িতে নিয়ে আসতে বাধ্য হয়েছি। তবে, সুস্মিতা দাশগুপ্তের মত একজন ভুয়ো ডাক্তারের যাতে চরম শাস্তি হয় তারজন্য আমি যতদূর হয় যাব।'

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভুয়ো ডাক্তার সেজে চিকিৎসা করছিলেন নার্স, মাশুল গুনল ছোট্ট শিশু
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল