পুজোর ঠিক মুখেই খাস কলকাতার বুকে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। যার জেরে রীতিমতো ঘুম উড়েছে শহরবাসীর। পুলিশ সূত্রে খবর, গত ১৬ তারিখ দমদম স্টেশনের বাইরে থেকে অপহরণ করা হয় এক নাবালিকাকে। তদন্ত নামে সিঁথি থানার পুলিশ। ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা যায় তিনজনে বাচ্চাটিকে নিয়ে যাচ্ছে। শুক্রবার সকালে কসবা থানার অন্তর্গত ১৯২ জি কসবা রোড থেকে গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে। পুলিশের অনুমান ছিল অপহরণের পিছনে চেনা কেউ যুক্ত রয়েছে।
advertisement
সোমবার সকালে কসবা থানার অন্তর্গত এলাকা থেকে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ যার মধ্যে একজন কলেজের সহকারী অধ্যাপিকা। নাম অরুণিমা চন্দ। বাকি দু-জন অনুষ্কা চন্দ চৌধুরী, অনুপভা চন্দ। কী কারণে অপহরণ করা হয়েছিল নাবালিকাকে তা এখনও পরিষ্কার নয়। তিনজন অভিযুক্তকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 22, 2025 10:58 AM IST
