TRENDING:

১০ বছর পর জেল থেকে মুক্তি, কোন দলে নাম লেখাচ্ছেন ছত্রধর?

Last Updated:

রবিবার বাইক মিছিল করে ছত্রধর মাহাতো-কে স্বাগত জানাবে জঙ্গলমহলের মানুষ। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কারাবাসের মেয়াদ আগেই কমিয়েছিল হাইকোট৷ তবুও জেলমুক্তি থমকে গিয়েছিল প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের একটি ইউএপিএ মামলায়। মাস দেড়েক আগেই ঝাড়খণ্ডে গেরুয়া সরকারের পতন হয়েছে৷ তারপরেই অবশেষে ঘাটশিলার ইউএপিএ মামলায় জামিল পেলেন ছত্রধর মাহাত৷ ১০ বছর ৪ মাস পর জেল থেকে মুক্তি পেলেন 'জনসাধারণের কমিটি'র নেতা। মুক্তির দিনেই ছত্রধরের বার্তা, 'জঙ্গলমহলের মানুষের জন্য শীঘ্রই রাজনীতিতে ফিরব।'
advertisement

শনিবারই জামিনের নির্দেশ পৌঁছে যায় প্রেসিডেন্সি সংশোধনাগারে৷ তারপর আর অপেক্ষা করতে হয়নি৷ এসএসকেএমের উডবার্ন ওয়ার্ড থেকেই পাকাপাকি ভাবে জেলমুক্তি। রবিবার সকালে ঝাড়গ্রামের উদ্দেশে রওনা দেবেন ছত্রধর৷ সেখান থেকে বাইক মিছিল করে পা রাখবেন নিজের গড়ে, লালগড়ে৷

রাজ্যে রাজনৈতিক পালাবদলের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় লালগড় আন্দোলন। সেই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন ছত্রধর। 'পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটি'র নেতা৷ ২০০৮ সালে ছত্রধরের নেতৃত্বেই আন্দোলন তুঙ্গে ওঠে। সেবছর নভেম্বরে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ের পথে বিস্ফোরণ নাড়িয়ে দেয় রাজ্য রাজনীতিকে৷ শালবনির ওই বিস্ফোরণের ঘটনায় পুলিশের চোখে অন্যতম অভিযুক্ত ছিলেন ছত্রধর মাহাত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর সাংবাদিক বেশে ছত্রধরকে গ্রেফতার করে সিআইডি৷ ইউএপিএ ধারায় মামলা দায়ের হয়৷ ২০১৫ সালের মে মাসে ছত্রধরকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় মেদিনীপুর আদালত৷ রায়কে চ্যালেঞ্জ করে কলকতা হাইকোর্টের দ্বারস্থ্য হন ছত্রধর৷ এরপর টানা ৪ বছর শুনানি৷ গতবছর অগাস্টে ছত্রধরের কারাবাসের মেয়াদ কমিয়ে ১০ বছর করেন হাইকোর্টের বিচারপতিরা৷ কিন্তু ঘাটশিলার ইউএপিএ মামলার জন্য আটকে ছিল জেলমুক্তি৷ এবার সেই মামলাতেও জামিন পেয়ে গেলেন৷ এবার লালগড়ে ফিরে নতুন রাজনৈতিক ইনিংস শুরুর অপেক্ষায় ছত্রধর মাহাত৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
১০ বছর পর জেল থেকে মুক্তি, কোন দলে নাম লেখাচ্ছেন ছত্রধর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল