বৃহস্পতিবার দুপুরে এই হলুদ ট্যাক্সিতে এইট বি’র দিক থেকে যাদবপুর থানার দিকে যাচ্ছিলেন ২ তরুণী। অভিযোগ, ট্যাক্সির মধ্যে তাঁরা সিগারেট ধরান। এতে আপত্তি জানান ট্যাক্সিচালক। এ নিয়ে শুরু হয়ে যায় বচসা। অভিযোগ, তখন ট্যাক্সিচালককে মারধর করেন দুই তরুণী।
চালক তখন ট্যাক্সিটিকে পিছনের গেট দিয়ে যাদবপুর থানার মধ্যে ঢুকিয়ে দেন। ২ পক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে পুলিশ। তাঁদের লিখিত অভিযোগ জানাতে বলে। কিন্তু, কোনও পক্ষই তা করেনি। এদিকে, ট্যাক্সির মিটার চড়তেই থাকে। শেষে আরেক যুবক গিয়ে ট্যাক্সিটি থানা থেকে নিয়ে যান।
advertisement
আরও পড়ুন-অসম হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলা জুড়ে প্রতিবাদ মিছিলের ডাক তৃণমূলের
Location :
First Published :
Nov 02, 2018 1:01 PM IST
