TRENDING:

'হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠানোয় ভুল নেই...' মুখ্যমন্ত্রীর 'হোয়াটসঅ্যাপ কমিশন' মন্তব্যের পরেই পাল্টা জবাব সিইও-র

Last Updated:

এখনও পর্যন্ত কোনও জেলাশাসক বা জেলা আধিকারিক হোয়াটসঅ্যাপ নির্দেশের বিরোধিতা করেননি বলে জানায় সিইও দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজে জেলা আধিকারিকদের হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠানোয় কোনও ভুল নেই। কাজের সুবিধার্থে এমন পদক্ষেপ করা হয়। প্রশাসনিকস্তরে হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠানো নিয়ে কেউ বিরোধিতা করেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘হোয়াটসঅ্যাপ কমিশন’ মন্তব্যের পরেই পাল্টা জবাব দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর (সিইও)।
advertisement

সিইও দফতরের এক আধিকারিকের কথায়, “নির্বাচন কমিশনের জারি করা গুরুত্বপূর্ণ নির্দেশ লিখিত বা বিজ্ঞপ্তি দিয়েই জানানো হয়। কিন্তু প্রতিটি কাজের জন্য লিখিত নির্দেশ পাঠানো যায় না। এখন তথ্য এবং বার্তা দ্রুত পাঠানোর অন্যতম মাধ্যম হোয়াটসঅ্যাপ। কাজের সুবিধার্থে জেলার আধিকারিকদের হোয়াটসঅ্যাপে কোনও কিছু বলা হয়। এর মধ্যে অনিয়মের কিছু নেই।” হোয়াটসঅ্যাপ বার্তায় জেলাশাসকরা কোনও আপত্তি করেননি বলেও জানান ওই আধিকারিক। তিনি বলেন, “সব জেলাশাসকদের বলা রয়েছে, তাৎক্ষণিক কাজের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপে কিছু নির্দেশ দেওয়া হয়। কারও কোনও আপত্তি থাকলে তিনি জানাতে পারেন। তবে নিয়ম মোতাবেক প্রথমে তাঁকে নির্দেশ পালন করতে হবে। তার পরে তিনি লিখিত নির্দেশ চাইতে পারবেন।” এখনও পর্যন্ত কোনও জেলাশাসক বা জেলা আধিকারিক হোয়াটসঅ্যাপ নির্দেশের বিরোধিতা করেননি বলে জানায় সিইও দফতর।

advertisement

সিইও দফতরের বক্তব্য, ‘আমরা মেনে নিচ্ছি প্রতিদিনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এসআইআরের কাজ করা হয়। জেলাশাসকরাও তাই করেন। এমনকি বুধবারও উত্তরবঙ্গের একজন জেলাশাসক হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে ভোটারদের শুনানি সংক্রান্ত কিছু সমস্যার কথা জানিয়েছেন। তাঁর ওই সমস্যা কমিশনে পাঠানো হয়েছে। ওই আধিকারিকের প্রশ্ন, হোয়াটসঅ্যাপ নির্দেশের মধ্যে ভুল কী রয়েছে? নবান্নও অনেক নির্দেশ হোয়াটসঅ্যাপে দেয়। তবে কি সেটি ভুল হিসাবে ধরা হবে? যাঁদের দেওয়া হচ্ছে তাঁরা কেন কোনও বিরোধিতা করছেন না?’

advertisement

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের সংক্রান্ত পশ্চিমবঙ্গের মামলায় বুধবার সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকে নোটিস জারি করেছে শীর্ষ আদালত। আগামী সোমবার ফের সুপ্রিম কোর্টে মামলাটির শুনানি রয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
নিয়ম ভাঙাকেই ‘সাহস’ ভাবছে শিশুরা? মাধ্যমিকের ঘটনায় সতর্কবার্তা বিশেষজ্ঞদের
আরও দেখুন

সূত্রের খবর, আগামী সোমবার ফের দিল্লিতে এসে শুনানিতে যোগ দেবেন তৃণমূল নেত্রী। সেক্ষেত্রে আগামী রবিবার দিল্লিতে আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট কমিশনকে নোটিস জারি করে বলেছে, বানানের ছোটখাটো ভুলে যেন কারও নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া না হয়, তা কমিশনকে নিশ্চিত করতে হবে। ভোটারদের শুনানির নোটিস ধরানোর সময় কমিশনের আধিকারিকদের আরও সংবেদনশীল হতে হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
'হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠানোয় ভুল নেই...' মুখ্যমন্ত্রীর 'হোয়াটসঅ্যাপ কমিশন' মন্তব্যের পরেই পাল্টা জবাব সিইও-র
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল