TRENDING:

CBI summons Anubrata Mondal: অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই, বীরভূমে ভোটের দু' দিন আগে হাজিরার নির্দেশ

Last Updated:

অনুব্রত মণ্ডলের তরফে পাল্টা ই মেল করে সিবিআই-কে জানানো হয়েছে, আগামী ২৯ তারিখ বীরভূমে ভোট থাকায় তিনি ব্যস্ত রয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বীরভূমে নির্বাচনের দু' দিন আগে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে হাজিরা দিতে নোটিস পাঠাল সিবিআই৷ আগামিকাল, ২৭ এপ্রিল সকালে তাঁকে কলকাতার নিজাম প্য়ালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে৷ সূত্রের খবর, গরু পাচার কাণ্ডে তদন্তেই অনুব্রত মণ্ডলকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ গতকাল, রবিবার অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠায় সিবিআই৷
অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব৷
অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব৷
advertisement

তবে অনুব্রত মণ্ডলের তরফে পাল্টা ই মেল করে সিবিআই-কে জানানো হয়েছে, আগামী ২৯ তারিখ বীরভূমে ভোট থাকায় তিনি ব্যস্ত রয়েছেন৷ তাই ভোটের পরে হাজিরা দেওয়ার জন্য সিবিআই-এর কাছে সময় চেয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি৷

প্রসঙ্গত, কয়েকদিন আগেই আয়কর দফতরের তরফেও অনুব্রত মণ্ডলকে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে নোটিস দেওয়া হয়৷ অনুব্রত মণ্ডলের দুই আত্মীয়কেও আয়কর দফতরের তরফে নোটিস দেওয়া হয়েছে বলে খবর৷

advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ দিন সিবিআই-এর এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন৷ তিনি বলেন, 'এত ভিতু এরা যে কেষ্টর বাড়িতে গেছে৷ ওকে প্রতিবার ইলেকশনে নজরবন্দি করে দেয়৷ আর কালকে সিবিআই রেইড করেছে৷ দু' জন সিবিআই অফিসার চলে গেছে৷ বলছে ২৭ তারিখে সিবিআই অফিসে আসুুন৷ কেন যাবে সিবিআই অফিসে? ২৯ তারিখে ভোট, আর ২৭ তারিখ ডেকে পাঠাচ্ছে৷ কেন যাবে? সে একটা পার্টির প্রেসিডেন্ট, ভোটের কোনও কাজকর্ম করবে না? ভোট চলছে, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে৷ আমি বলে দিয়েছি একদম যাবি না৷ বলবি ভোটের পর যাবো৷ সবরকম ভাবে বাধা দেওয়ার চেষ্টা চলছে৷' করোনা অতিমারির মধ্যে কেন সিবিআই অফিসাররা কারও বাড়িতে এ ভাবে ঢুকে পড়বেন, তা নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর প্রশ্ন, 'এখন করোনার মধ্যে এ ভাবে কারও বাড়িতে ঢুকে পড়া যায়? বাড়িতে ঢোকার আগে তো করোনা টেস্ট করা উচিত৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'হাতে গুঁজে দিতেন কখনও ৫০০, কখনও ২০০ টাকার নোট...', 'দাদার' মৃত্যুতে চোখ ভরা জল সমীরের
আরও দেখুন

Sukanta Mukherjee

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
CBI summons Anubrata Mondal: অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই, বীরভূমে ভোটের দু' দিন আগে হাজিরার নির্দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল