TRENDING:

বিয়ের গিফটে বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট চালান করবেন ভাবছেন ? তাহলে এটা পড়ুন

Last Updated:

যারা নিমন্ত্রিত, তারাও বিয়েতে নব-দম্পতিকে কী গিফট দেবেন, তা নিয়ে এখন চিন্তায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: চলতি মাসে যাদের বিয়ে, তারা এমনিতেও এখন চরম সমস্যায় ৷ কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের পর এখন টাকা জোগাড়েই হিমশিম খাচ্ছে ছেলে ও মেয়ের পরিবার ৷ যারা নিমন্ত্রিত, তারাও বিয়েতে নব-দম্পতিকে কী গিফট দেবেন, তা নিয়ে এখন চিন্তায় ৷ কারণ পকেটে যে টাকা নেই ৷ তাই ভরসা ডিপার্টমেন্টাল স্টোর বা গিফট স্টোর্সগুলিই ৷ যেখানে কার্ডের মাধ্যমে সহজেই করা যাবে পেমেন্ট ৷
advertisement

বিয়ে বাড়ি বা যেকোনও অনুষ্ঠান বাড়িতে এখন একটা জিনিস গিফটে একদমই বাদ ৷ সেটা হল নগদ টাকা ৷ কারণ দেশে বাতিল সব বড় নোটই ৷ এই অবস্থায় বাজারে ২০০০ টাকার নোট পাওয়া গেলেও সেটা ব্যাঙ্ক বা এটিএম থেকে তুলে বিশেষ কেউই দিতে চাইছেন না ৷ সঙ্গে সেই নোটের খুচরো করার সমস্যা তো আছেই ৷ যারা গিফট পাবেন, এরপর তাঁরাও বলতে পারেন, গিফটে ক্যাশ দিলে হাতে নয়, টাকা অ্যাকাউন্টে ফেলে দিন ৷ আর ৫০০ ও ১০০০টাকার নোট নবদম্পতিকে চালান করবেন ভাবছেন ? তাহলে তো দেখবেন আপনাকেই আপনার গিফট রিটার্ন গিফট হিসেবে দেওয়া হচ্ছে ৷ কারণ গিফটে ক্যাশ দেখলেই এখন দেওয়ামাত্রই খাম খুলে দেখে নেওয়া হচ্ছে যে সেখানে বাতিল নোট আবার নেই তো !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

অগ্রহায়ণ মাস মানেই বিয়ের মরসুম শুরু ৷ এখন বিয়ের শেষমূহূর্তের প্রস্তুতির সময় হঠাৎ বাদ সেধেছে কেন্দ্রীয় সরকারের একটা সিদ্ধান্তই ৷ বিয়ের কেনাকাটা করবেন, নাকি  ব্যাঙ্কে টাকা তোলার জন্য লাইন দেবেন ৷ স্বভাবতই চরম দুর্ভোগে পাত্র ও পাত্রীর পরিবার ! আর আপনিও ভাবছেন কি দেবেন উপহারে ? অন্য সময় তো কেনার ঝামেলা এড়াতে গিফট হিসেবে ক্যাশ দিয়ে থাকেন ৷ পাত্র ও পাত্রী সেই টাকা দিয়ে নিজের পছন্দমতো কিছু কিনতে পারেন বা টাকাটা ব্যাঙ্কেও জমা করতে পারেন ৷ এখন এরকম উপহার পেলে সবদিকেই অসুবিধা ৷ কারণ  ব্যাঙ্কে টাকা জমা করার বিশাল লাইন ৷ আর ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে বাতিল টাকা বদলানোর মতো ধৈর্য্যও মানুষ হারিয়েছেন এখন ৷ তাই বিয়ের নিমন্ত্রণ কার্ডে এখন সবার শেষে এমনটা লেখা থাকতেই পারে, যে ‘‘ অমুক দিনে প্রীতিভোজ অনুষ্ঠানে আপনি/সবান্ধবে উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদদানে বাধিত করবেন ৷ উপহার আনবেন না, কোনও অসুবিধা নেই৷ কিন্তু দয়া করে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট আনবেন না৷”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিয়ের গিফটে বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট চালান করবেন ভাবছেন ? তাহলে এটা পড়ুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল