শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তিনটি শর্তে জামিন দিয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে।
১. পাসপোর্ট জমা রাখতে হবে।
২. নথি নষ্ট করা যাবে না।
৩. একটা মোবাইল নম্বর আদালতের কাছে রাখতে হবে। ওই মোবাইল নম্বর আদালতের অনুমতি ছাড়া পরিবর্তন করা যাবে না।
advertisement
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ২০২৩ সালের ৩০ মে সুজয় ভদ্রকে গ্রেফতার করে ইডি। গ্রেফতারির পর দীর্ঘদিন এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন কালীঘাটের কাকু। এমনকী জেল হেফাজতে থাকাকালীন তাঁর হার্ট অপারেশনও হয়। অসুস্থতার যুক্তি দেখিয়ে একাধিকবার আদালতে জামিনের আর্জি জানিয়েছেন সুজয়কৃষ্ণ। সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে “কালীঘাটের কাকু”-কে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য জন্য মরিয়া চেষ্টা চালিয়েছিল সিবিআই। দীর্ঘদিন ধরেই অসুস্থতার জন্য আদালতে হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন সুজয়কৃষ্ণ।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 06, 2024 11:40 AM IST
