TRENDING:

সোমবার জরুরি সভার আগেই সিএবিতে শুরু অশান্তি !

Last Updated:

সিএবি-তেও এখন একই অবস্থা ৷ বঙ্গ ক্রিকেটের পালাবদল আসন্ন ৷ অনেক কর্তাদের মধ্যেই তাই লেগে যাচ্ছে ধুন্ধুমার লড়াই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : সুপ্রিম কোর্টের রায়ের পর এখন সব ক্রিকেট সংস্থাতেই বেকায়দায় বেশ অনেক কর্তাই ৷ গঠনতন্ত্র বদলের জন্য উঠে পড়ে লেগেছে সবাই ৷ এতে বিদায়ের পালাও শুরু হয়ে গিয়েছে বিভিন্ন সংস্থার বেশ কিছু কর্তাদের ৷ সিএবি-তেও এখন একই অবস্থা ৷ বঙ্গ ক্রিকেটের পালাবদল আসন্ন ৷ অনেক কর্তাদের মধ্যেই তাই লেগে যাচ্ছে ধুন্ধুমার লড়াই ৷
advertisement

সিএবি থেকে বিদায় নেওয়ার তালিকায় প্রথমেই যাঁর নাম ৷ তিনি হলেন কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে ৷গত দশ বছর ধরেই সিএবি-তে কোনও না কোনও পদে রয়েছেন তিনি ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এবার তাঁর সরে যাওয়ার পালা ৷ এতদিন তিনি ভেবেছিলেন সিএবিতে না হলেও বোর্ডের রাস্তা তো খোলাই আছে ৷ কারণ সেখানে তো তাঁর ৯ বছর হয়নি ৷ কিন্তু শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী কোনও ব্যক্তি ৯ বছর কোনও রাজ্য ক্রিকেট সংস্থায় থাকার পর আর বিসিসিআইয়েরও কোনও পদে ফিরতে পারেবন না ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

বুধবার সন্ধ্যায় ইডেন ক্লাব হাউসের তিনতলায় সিএবি-র শীর্ষকর্তা ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা বসেছিলেন সিএবি-র পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করার জন্য। সন্ধ্যায় বৈঠক চলাকালীন রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বেধে যায়।আইনি উপদেষ্টা ঊষানাথ বন্দ্যোপাধ্যায় বলেন, লোধা কমিটির সুপারিশ অনুযায়ী সিএবি থেকে এ বার বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে-র। তিনি যেহেতু দশ বছর সিএবি-র শীর্ষকর্তা বা অফিস বেয়ারার থেকেছেন, তাই তাঁর আর ক্রিকেট প্রশাসনে ফেরার কোনও পথ নেই। তবে যুক্তি শেষ হচ্ছে না বিশ্বরূপ দে-রও ৷ গত ১০ বছরে তিনি সহ-সচিব ছিলেন সিএবি-র ৷ সহ-সচিবকে যেহেতু বার্ষিক সাধারণ সভায় নির্বাচিত করা হয় না ৷ তাই তাঁর মেয়াদ এখনও শেষ হয়নি ৷ দশের জায়গায় তি্নি আট বছর সিএবি-তে অফিস বেয়ারার হিসেবে আছেন ৷ তিন বছরের কুলিং অফ পিরিয়ড কাটিয়ে ফের তিনি এক বছরের জন্য ফিরতেই পারেন ৷ আগামী সোমবার সিএবি-তে জরুরি ওয়ার্কিং কমিটির বৈঠকেই এজিএমের দিন ঠিক হবে ৷ পাঁচটি শীর্ষপদ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সচিব, যুগ্মসচিব ও কোষাধ্যক্ষ নির্বাচন করতে হবে সিএবি-কে।থাকছে না সহ-সচিব পদ ৷ ততদিন পর্যন্ত বিশ্বরূপবাবুরা কী করেন, সেটাই এখন দেখার ৷ কারণ বিদায় যে আসন্ন, সেটা ভালমতোই টের পাওয়া যাচ্ছে এখন ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সোমবার জরুরি সভার আগেই সিএবিতে শুরু অশান্তি !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল