TRENDING:

Bratya Basu on Gyanesh Kumar: ‘জানেনই না, কোনটা জাতীয় সঙ্গীত, কোনটা জাতীয় গান,’ জ্ঞানেশ কুমারের বক্তব্য ঘিরে অভিযোগ ব্রাত্য বসুর

Last Updated:

মঙ্গলবার দুপুর নাগাদ সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার৷ সেখানে বাংলায় কথা বলতে শুরু করেন তিনি৷ তোলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত রবিবার রাতে রাজ্য এসেছে কমিশনের ফুল বেঞ্চ৷ গত ২ দিন ধরে দফায় দফায় বৈঠক সারার পরে মঙ্গলবার বিকেলে ফিরে যাওয়ার কথা তাদের৷ তার আগে মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার৷ এদিন, বাংলাতেই নিজের বক্তব্য শুরু করেন কমিশনার৷ আর তাঁর বক্তব্যের একটি অংশ নিয়েই ‘অভিযোগ’ এনেছে তৃণমূল৷
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ ব্রাত্য বসুর
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ ব্রাত্য বসুর
advertisement

এদিন সাংবাদিক বৈঠকের শুরুতে জ্ঞানেশ কুমার বলেন, ‘‘পশ্চিমবঙ্গের সকল মানুষকে আমার শুভেচ্ছা। সামনে বিধানসভা নির্বাচনের জন্য ২ দিন আমি পশ্চিমবঙ্গে আছি। আপনাদের বুথ লেভেল অফিসারদের সঙ্গে কথা বলেছি। আপনারা সবাই জানেন ভোটিং পার্সেন্টেজ বেশি ওয়েস্ট বেঙ্গলে। আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়জি উনিও কম্পোজড করেছেন ‘বন্দে-মাতরম’।’’

আরও পড়ুন: ওদিকে জ্ঞানেশ কুমারের বৈঠক, এদিকে ছবি আঁকলেন মমতা! সবুজ ক্যানভাস..২টো শব্দ! ব্যাখ্যা দিলেন নিজেই

advertisement

এদিন কমিশনার জ্ঞানেশ কুমারের বক্তব্যের এই অংশ তুলেই অভিযোগ তোলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘দেশের অন্যতম উচ্চ সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি, আমাদের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জি, জানেন না, কোনটা আমাদের জাতীয় সঙ্গীত এবং কোনটা জাতীয় গান’৷

ব্রাত্য বসুর অভিযোগ, ‘আজ (মঙ্গলবার) , উনি জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-কে আমাদের ‘জাতীয় গান’ হিসাবে উল্লেখ করেছেন’৷

advertisement

advertisement

প্রসঙ্গত, গত মাসেই জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাওয়ার বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্র৷ সেই নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে সম্পূর্ণ গানটিই জাতীয় গান হিসাবে বিবেচিত হবে এবং সমস্ত সরকারি অনুষ্ঠানে গাওয়া হবে৷ শুধু তাই নয়, যে সমস্ত অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান দুই গাওয়ার কথা থাকবে, সেখানে জাতীয় গানই প্রথমে গাওয়া বা বাজানো হবে৷

advertisement

আরও পড়ুন: ‘ভোটের আগের দিনও যদি নাম চূড়ান্ত হয়…,’ SIR মামলায় সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, ‘ভোট দিতে পারবেন’

সংসদে ‘বন্দে মাতরম’ নিয়ে বক্তৃতা করার সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলা ঘিরেও তৈরি হয়েছিল বিতর্ক৷ যদিও তখনই তৃণমূল সাংসদ সৌগত রায় বলে দেওয়ায় ভুল শুধরে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

এদিনের সাংবাদিক বৈঠকে একগুচ্ছ বিষয়ের উল্লেখ করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার৷ বলেন, ‘‘হিংসা মুক্ত ভোটগ্রহণে বদ্ধ পরিকর কমিশন। গণতন্ত্রের উৎসবে আপনারাও শামিল হন। পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা অনেক বেশি। কোনও বৈধ ভোটার যেন বাদ না যায়, কোনও অবৈধ ভোটার যেন ভোট না দিতে পারে, এটাই ছিল এসআইআরের একমাত্র উদ্দেশ্য।’’

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bratya Basu on Gyanesh Kumar: ‘জানেনই না, কোনটা জাতীয় সঙ্গীত, কোনটা জাতীয় গান,’ জ্ঞানেশ কুমারের বক্তব্য ঘিরে অভিযোগ ব্রাত্য বসুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল