নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চলতি সপ্তাহেই তলব করা হয়েছিল অভিনেতা বনি সেনগুপ্তকে। আগামিকাল, অর্থাৎ, শুক্রবারের মধ্যেই হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। তবে আগামিকাল না গিয়ে আজ, বৃহস্পতিবারই ইডির দফতরে হাজিরা দেন 'ডাল বাটি চুরমা'র অভিনেতা।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডের জল গড়াল টলিউডেও! অভিনেতা বনি সেনগুপ্তকে তলব ED-র
advertisement
এছাড়া, কানাঘুঁষো শোনা যাচ্ছে, ইডি-র তদন্তে উঠে এসেছে আরও ৩ অভিনেতা ও এক অভিনেত্রীর নামও। চলতি সপ্তাহে কুন্তলের কয়েকজন এজেন্টকেও তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।
এছাড়াও, নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির বলাগড়ের তৃণমূল নেতা তথা আরও এক অভিনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তলব করতে চলেছে ইডি। চলতি সপ্তাহেই তাঁকে তলব করা হবে। এর আগেও নিয়োগ দুর্নীতি কাণ্ডে একাধিকবার তলব করা হয়েছিল শান্তনুকে।
advertisement
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Mar 09, 2023 1:18 PM IST
