ফিরহাদ হাকিম জানিয়েছেন, হরিয়ানায় তৈরি হয়েছে এই লিথিয়াম ব্যাটারি চালিত অটোগুলি। যে লিথিয়াম ব্যাটারি তৈরি হয়েছে সিঙ্গুরের হিমাদ্রি কেমিক্যাল কারখানায়। আগের অটো থেকে এই নতুন অটো অনেকটাই যাত্রী পরিবহণে স্বাচ্ছন্দ্য দেবে। এই অটোর পিছনে বসার আসন সাধারণ অটোর থেকে কিছুটা চওড়া। ফলে অটোয় সফরও আগের তুলনায় আরামদায়ক হবে বলেই অনুমান।
advertisement
আরও পড়ুন: মাথায় চোট পেয়ে হাসপাতালে জুবিন গর্গ, প্রস্তুত এয়ার অ্যাম্বুল্যান্স, উদ্বিগ্ন অসম
পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, পরীক্ষামূলকভাবে আপাতত শহরের উত্তর ও দক্ষিণ অংশে দু'টি অটো চলবে। তারপর নির্মাতা সংস্থার কাছে টেন্ডার পাঠাবে শহরের অটো বিক্রয়কারী ডিলাররা। পরে ধীরে ধীরে বাড়বে অটোর সংখ্যা।
Location :
First Published :
Jul 20, 2022 6:49 PM IST
