স্থানীয় তৃণমূল নেতার উপস্থিতিতেই হামলা হয় বলে অভিযোগ বিজেপির। ঘটনায় গুরুতর আহত তুতুল মণ্ডল নামে বিজেপি সমর্থক। অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, সকালে ভবনের ভিতর থেকে তাঁদের লক্ষ করে বোতল ছোঁড়া হয়।কটুক্তিও করা হয় পথচলতি মহিলাদের। প্রতিবাদে ভবনের গেট বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়।
২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীনা দেবী পুরোহিতের বিরুদ্ধেও মারধরের অভিযোগ ওঠে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। পরে বিজেপির কর্মীরা গেট খুলে আটকে থাকা সমর্থকদের বের করতে গেলে শুরু হয় দুপক্ষের সংঘর্ষ।
advertisement
Location :
First Published :
Jan 12, 2018 11:02 AM IST
