TRENDING:

BJP: দলীয় দফতর নয়, বিমানবন্দরেই কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের বৈঠকে শমীক! জরুরি বিষয়ে বৈঠক?

Last Updated:

BJP: বিমানবন্দেরর লাউঞ্জেই মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে বৈঠক হয় বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের৷ সূত্রের খবর রাজ্যের তাঁত শিল্প যেতে চলেছে দেশের বাইরে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রবিবার রাজ্যে এলেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং৷ রাজ্যে এসে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক হয় কেন্দ্রীয় মন্ত্রীর৷ সূত্রের খবর, বিমানবন্দেরর লাউঞ্জেই মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে বৈঠক হয় শমীকের৷ সূত্রের খবর রাজ্যের তাঁত শিল্প যেতে চলেছে দেশের বাইরে৷
News18
News18
advertisement

সূত্রের খবর, রাজ্যের এই শিল্পকে বাঁচাতে কী কী পন্থা অবলম্বন করা সেবিষয়ে আলোচনা হয়েছে। টেক্সটাইলের ভবিষ্যৎ নিয়েও কথা হয়েছে বলে খবর। পাশাপাশি রাজ্যের আগামী নির্বাচনকে সামনে রেখে বর্তমান পরিস্থিতি নিয়েও কথা হয়েছে রাজ্য সভাপতির সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর। সূত্রের খবর, রবিবার নদিয়ার শান্তিপুরে তাঁত শিল্পী সম্মেলন রয়েছে বিজেপির৷ সেখানেই যাবেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী৷

advertisement

আরও পড়ুন: ৫ দিন পরেই স্থান বদল শুক্রের! খুলে যাবে ৩ রাশির ভাগ্য, ধনসম্পদ বাড়বে

অন্যদিকে, বিজেপির রবিবার বিজেপির কর্মশালা ছিল গোসালাতেও৷ কর্মশালা শুরুর আগেই দিলীপ ঘোষের মঞ্চ ভেঙে বিপত্তি। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা বিধানসভার বিজেপি এক নম্বর মন্ডলের পক্ষ থেকে আজ গোসাবা ঘাটের পাশেই বিজেপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় বুথ বিজয় সংকল্প কর্মশালা।

advertisement

আরও পড়ুন: মহাশিবরাত্রিতে ১৯ বছর পর দুর্লভ যোগ! ৫ রাশির গোল্ডেন টাইম শুরু, টাকা, প্রোমোশন…আকাশছোঁয়া সাফল্য আসবে

সেরা ভিডিও

আরও দেখুন
চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি ছাড়ুন...! কিশোরী বাবুর বেগুনের 'বিরিয়ানি' চেখে দেখুন!
আরও দেখুন

এই কর্মশালাতে উপস্থিত হন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি মঞ্চে ওঠার পরেই কর্মীদের চাপে ভেঙে বসে যায় মঞ্চ। তড়িঘড়ি মঞ্চ ছাড়েন দিলীপ ঘোষ এবং স্থানীয় নেতৃত্বরা। কিছুক্ষণের পর আবার ওই ভাঙ্গা মঞ্চে কর্মশালা শুরু করে দিলীপ ঘোষ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP: দলীয় দফতর নয়, বিমানবন্দরেই কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের বৈঠকে শমীক! জরুরি বিষয়ে বৈঠক?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল