শুভেন্দু অধিকারী বলেন, ‘‘ পাঁচজন মিলে একটা প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে দেখা করতে চেয়েছিলাম। দিল না। টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল। ঠিক আছে। লড়াই চলবে।’’ যে প্রিজন ভ্যানে শুভেন্দুকে তোলা হয়েছে সেই প্রিজন ভ্যান ঘিরে রেখেছেন বিজেপি কর্মী সমর্থকেরা।
আরও পড়ুন: ‘এই ঘটনার রাজনীতিকরণ ঠিক নয়’, আরজি কর কাণ্ডে ফের এক সপ্তাহ পর রিপোর্ট পেশ সুপ্রিম কোর্টে!
advertisement
ইন্দিরা ভবনের সামনে মিছিল আটকায় পুলিশ। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে আসে বিজেপি কর্মীরা। মিছিলের সামনের দিকে এগিয়ে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর শুভেন্দু অধিকারীকে আটক করে পুলিশ। পুলিশের প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীরা।
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 22, 2024 4:15 PM IST
