TRENDING:

রাজনৈতিক হিংসায় রাজ্যে কোনও বিজেপি কর্মীর মৃত্যু হয়নি, মিথ্যাচার করছে গেরুয়া শিবির, ট্যুইট তৃণমূলের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মোমবাতি মিছিল করে নিজেদের মিথ্যাচারিতাকে প্রকাশ্যে আনছে বিজেপি ৷ রবিবার বিকেলে রাজ্যের শাসক দলের তরফে ট্যুইটে এমনটাই দাবি করা হল ৷
advertisement

পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচন ৷ এই দুই নির্বাচনের পরিসংখ্যানই তুলে ধরা হয়েছে ট্যুইটে ৷ দাবি করা হয়েছে, রাজনৈতিক হিংসার জেরে বাংলায় একজন বিজেপি কর্মীরও মৃত্যু হয়নি ৷ বরং পঞ্চায়েত নির্বাচন চলাকালিন ৩০জন তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে ৷ আর এই খুনের জন্য দায়ী বিজেপি ৷ শুধু তৃণমূল কর্মীদের খুনই নয় ৷ পাশাপাশি, তৃণমূল সাংসদকেও খুন করেছে বিজেপি কর্মীরা ৷ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ট্যুইটে এমনটাই দাবি করা হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চুরি করে পালাতে গিয়ে গাছে চড়ল যুবক, দমকল ডেকে নামাল পুলিশ
আরও দেখুন

প্রসঙ্গত, শনিবার সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল সুপ্রিমো ৷ মমতা দাবি করেন, নির্বাচন কমিশনের সব সিদ্ধান্তই আসলে বিজেপিকে সুবিধে করে দিতে। আদর্শ আচরণবিধির নামে দীর্ঘ পাঁচ মাস কার্যত অঘোষিত জরুরি অবস্থা জারি করেছিল নির্বাচন কমিশন। প্রশাসনে রদবদল থেকে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োগ, সবেতেই সুবিধে পেয়েছে বিজেপি ৷ এমনটাই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজনৈতিক হিংসায় রাজ্যে কোনও বিজেপি কর্মীর মৃত্যু হয়নি, মিথ্যাচার করছে গেরুয়া শিবির, ট্যুইট তৃণমূলের