TRENDING:

CID: ভোট মিটতেই সিআইডি-র মুখোমুখি বিজেপি বিধায়ক! সিবিআই-ইডির পাল্টা দাওয়াই? চর্চা তুঙ্গে

Last Updated:

কল্যাণী এইমস-এ নিয়োগ দুর্নীতির তদন্তে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার নামও জড়িয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পঞ্চায়েত ভোট মিটতেই সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হল নদিয়ার চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে৷ কল্যাণী এইমস-এ নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তের সূত্রেই তাঁকে তলব করেছিল সিআইডি৷
সিআইডি তদন্তের মুখে বিজেপি বিধায়ক৷
সিআইডি তদন্তের মুখে বিজেপি বিধায়ক৷
advertisement

পঞ্চায়েত ভোটের জন্য ব্যস্ত থাকার কারণ দেখিয়ে আগে দু’ বার হাজিরা এড়ালেও এ দিন ভবানী ভবনে হাজির হন বিজেপি বিধায়ক৷ সকাল এগারোটা থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডি গোয়েন্দারা৷

বঙ্কিম ঘোষের বিরুদ্ধে বেআইনি ভাবে তাঁর পুত্রবধূকে কল্যাণী এইমস-এ চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে৷ সেই অভিযোগের তদন্তেই বিজেপি বিধায়ককে বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছিল৷ সেই সমস্ত নথিও খতিয়ে দেখছেন সিআইডি আধিকারিকরা৷

advertisement

আরও পড়ুন: ভাঙড়ে ঢুকতে পুলিশের বাধা, অনড় নওশাদও! তিন ঘণ্টা ধরে নিউ টাউনের রাস্তায় নাটক

কল্যাণী এইমস-এ নিয়োগ দুর্নীতির তদন্তে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার নামও জড়িয়েছে৷ তাঁর বিরুদ্ধে নিজের মেয়েকে বেআইনি ভাবে কল্যাণী এইমস-এ চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪-৫ দিন ধরে জল নেই! মুর্শিদাবাদের গ্রামে পানীয় জলের তীব্র হাহাকার
আরও দেখুন

নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে সাম্প্রতিক কালে শাসক দলের একাধিক নেতাকে ডেকে পাঠিয়ে গ্রেফতার করেছে সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ বিজেপি-র অভিযোগ, তারই পাল্টা রাজ্যের তদন্তকারী সংস্থাকে দিয়ে তাদের বিধায়কদের ডেকে পাঠিয়ে হেনস্থা করছে রাজ্য সরকার এবং শাসক দল৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
CID: ভোট মিটতেই সিআইডি-র মুখোমুখি বিজেপি বিধায়ক! সিবিআই-ইডির পাল্টা দাওয়াই? চর্চা তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল