প্রসঙ্গত, মঙ্গলবার বাংলা ভাষা সংঘাতকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠা বিধানসভা। বিধানসভায় বাংলা ভাষার আবেগ-সহ একাধিক বিষয় নিয়ে তুমুল অশান্তি হয় বিজেপি এবং তৃণমূলের মধ্যে। দুই পক্ষের তর্কাতর্কির পরে বিধানসভা ওয়াক আউট করে বিজেপি।
advertisement
সময় বরাদ্দ নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে বচসা বাঁধে। বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বাংলা বিরোধী মুখ্যমন্ত্রী বলে শ্লোগান দেন। পাশাপাশি তৃণমূল সেনা বাহিনীর দ্বারা মঞ্চ ভাঙার প্রসঙ্গও উল্লেখ করে। এই প্রসঙ্গে পাল্টা সেনার হয়ে স্লোগান দেন শুভেন্দু অধিকারী। পরিস্থিতি সামলাতে মার্শালকে নির্দেশ দেন বিধানসভার অধ্যক্ষ। দুই পক্ষের তুমুল অশান্তির পরে বিধানসভা ওয়াক আউট করে বিজেপি, সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতাকে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 04, 2025 4:47 PM IST
