শাসক শিবিরে নাম না লেখালে বাড়ির গ্যারাজের সামনে নির্মাণ কাজ করতে দেওয়া হচ্ছে না। বিজেপি নেতার কাঠগড়ায় ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারক চট্টোপাধ্যায়। এ নিয়ে রাজ্যপাল ও বড়তলা থানায় ই-মেল করে অভিযোগ জানিয়েছেন বলে দাবি করেছেন বিজেপি নেতা সুনীল সিংয়ের।
আরও পড়ুন: ‘মার, মার, মার…’, সবংয়ে নৃশংসভাবে পিটিয়ে খুন নাবালককে! গ্রেফতার তৃণমূল নেতা
advertisement
তাঁর দাবি, রাজ্যপাল বিষয়টি দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে বেআইনি বলে দাবি করে বিডন স্ট্রিটে বিজেপি নেতার বাড়ির একাংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: যাদবপুরে বাড়ছে ডেঙ্গির প্রকোপ! কারণ কী? বিশ্ববিদ্যালয় চত্বরে চমকে ওঠা ছবি
বিজেপি নেতার দাবি, মেয়রের সঙ্গে কথা বলে তিনি ফের নির্মাণ কাজ শুরু করেন। তৃণমূল কাউন্সিলরের দাবি, বেআইনি নির্মাণে বাধা দেওয়াতেই মিথ্যা অভিযোগ।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 28, 2023 4:53 PM IST
