বৃহস্পতিবারের এই ঘটনার পর তিনি সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুকে পোস্ট করে এই কথা জানিয়েছেন। তাঁর অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়েন তিনি, আর যেভাবে তাঁকে হেনস্থা করা হয়েছে তা অত্যন্ত ঘৃণ্য। বিজেপি নেত্রীর দাবি, তাঁর শাড়ি ছিঁড়ে দেওয়ার চেষ্টা চলেছে যাদবপুরে। তিনি জানান, কোনও রকমে হেনস্থার বাধা পেরিয়ে তিনি অনুষ্ঠান মঞ্চে উঠতে পেরেছিলেন বৃহস্পতিবার।
advertisement
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। সকলকে এই প্রতিবাদ মিছিলে যোগদানের আবেদন করে ফেসবুকে পোস্ট করেন বিজেপি নেত্রী।
advertisement
Location :
First Published :
Sep 20, 2019 9:23 AM IST
